somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিবিরের কামড় পুলিশকে, ছাত্রী জখম ইটে

০১ লা জানুয়ারি, ২০১৫ সকাল ৮:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানবতাবিরোধী অপরাধে এ টি এম আজহারুল ইসলামের ফাঁসির রায় হওয়ায় জামায়াতের ডাকা দুই দিনের হরতালের প্রথম দিন ছিল ঢিলেঢালা। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুরসহ সারা দেশে হরতাল ডেকে মাঠে ছিল না জামায়াত। তবে বরিশালে গতকাল সকালে নগরীর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ের কাছাকাছি সড়কে আগুন ধরিয়ে অবরোধের চেষ্টা করে শিবিরকর্মীরা। এ সময় জয়নাল আবেদীন নামে এক পুলিশ সদস্য তাতে বাধা দিলে শিবিরকর্মীরা তাঁকে ঘিরে ধরে মারধর করে। একপর্যায়ে এক শিবিরকর্মী তাঁকে কামড়ে গুরুতর আহত করে। তাঁকে বরিশাল পুলিশ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে পুলিশ সদস্যরা এগিয়ে এলে শিবিরকর্মীরা পালিয়ে যায়। অন্যদিকে কাশিপুরের বরিশাল-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী গাড়িতে ভাঙচুর চালিয়েছে জামায়াত-শিবির।
শিবিরের কামড় পুলিশকে, ছাত্রী জখম ইটে
এ সময় শিবিরকর্মীদের ছোড়া ইটের আঘাতে মৌসুমী আক্তার (১৮) নামে এক ছাত্রী আহত হয়েছে। সে জাগুয়া মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। তাকে বরিশাল জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ছাড়া বিভিন্ন স্থানে বিছিন্নভাবে ভাঙচুর, পুলিশের সঙ্গে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হয়েছে। ১২১ জনকে আটক করেছে পুলিশ। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিেেদর পাঠানো খবর-
ঢাকা : জামায়াত-শিবিরের ডাকা দুই দিনের হরতালের প্রথম দিন গতকাল রাজধানীর জীবনযাত্রা ছিল প্রায় স্বাভাবিক। তবে নগরীর বিভিন্ন স্থানে কয়েকটি বাসে চোরাগোপ্তা হামলা, আগুন দেওয়া আর ঝটিকা মিছিল হয়েছে। বেশ কয়েকটি স্থানে নাশকতার চেষ্টা করলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারিতে সফল হয়নি উগ্রবাদী এ গোষ্ঠীর নেতা-কর্মীরা। গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গুলিস্তানে আহাদ পুলিশ বক্সের সামনে গাড়িটিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। শ্রাবণ পরিবহনের ওই গাড়িতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। তবে গাড়িতে যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।
টঙ্গীতে পুলিশের সঙ্গে শিবিরের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত হয়েছে ১০ জন। সকাল পৌনে ৮টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী পৌরসভা গেট এলাকায় ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে ১০ জন আহত হয়েছে। এ ঘটনায় ২ শিবিরকর্মীকে আটক করা হয়েছে। এর আগে টঙ্গী কলেজগেট এলাকায় মিছিল বের করলে পুলিশ মিছিল ছত্রভঙ্গ করতে বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ শুরু করে। এতে শিবিরকর্মীরা ছত্রভঙ্গ হয়ে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। গতকাল সকালে গাজীপুর লেভেলক্রসিংয়ে সড়কে আগুন জ্বালিয়ে রেললাইন অবরোধ করার চেষ্টা চালায় জামায়াত-শিবিরকর্মীরা।
হরতালে নাশকতার অভিযোগে মঙ্গলবার রাতে ২৫ জামায়াত-শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ। এ ছাড়া গাড়ি ভাঙচুরের ঘটনায় জামায়াতের পাঁচ কর্মীকে তিন মাসের করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মনের হিংসা দূর করো রব=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১১:২৯


তবুও হিংসা এসে যায় কারণে অকারণে;
পারি না সামলাতে মন আমার - ইয়া রব,
নিতে পারি না সহজ করে কিছু
মনের কিনারে ভাঙ্গে হুড়মুড় স্বার্থের কলরব।

স্বচ্ছ মনের মানুষ কী করে হই,
সহজরে করে ফেলি... ...বাকিটুকু পড়ুন

সৌদি প্রবাসীর মৃত্যুদন্ড ও রটানো গুজব

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ২০ শে অক্টোবর, ২০২৬ রাত ১:২২

আপনি যে দেশে যাবেন, সেই দেশের আইনের প্রতি শ্রদ্ধা রাখাটা আপনার দায়িত্ব।
আমেরিকায় আপনি মদ কিনতে পারবেন। কিন্তু আপনার বয়স অবশ্যই ন্যূনতম ২১ হতে হবে। ইউরোপে হয়তো এই বয়সটা ১৮।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের জেন-জি ইন্ডিয়ার ককরো...

লিখেছেন জুল ভার্ন, ২০ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫২

বাংলাদেশের জেন-জি ইন্ডিয়ার ককরোচ.....

বিপ্লবের লক্ষ্য কী- পরিবর্তন, নাকি প্রদর্শন?
বাংলাদেশে জেন-জি স্বৈরাচারের পতন ঘটিয়েছে; কিন্তু প্রশ্ন- স্বৈরাচার গেছে, স্বৈরাচারী মানসিকতা কি গেছে?
যে তরুণ প্রজন্ম গণতন্ত্র, অধিকার ও মর্যাদার দাবিতে রাজপথ... ...বাকিটুকু পড়ুন

রম্য: পর্নের সেকাল একাল!

লিখেছেন গেছো দাদা, ২০ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৪৬

গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে অনেকদিন ধরে লিখব লিখব করছিলাম। সময় হচ্ছিল না। আজ এই গভীর রাতে মনে হলো, লিখেই ফেলি। কেন মনে হলো, সে আলাপে আর না যাই। টপিক হলো:... ...বাকিটুকু পড়ুন

দেশভাগ এবং ধর্ম- অধর্ম

লিখেছেন রাজীব নুর, ২০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪



শীতের শেষে সমস্ত গাছের পাতা ঝরে পড়ে।
তখন পাতা ছাড়া গাছ একদম রুগ্ন মনে হয়। শুকনো পাতা দিয়ে মাটির পথ ঢেকে যায়। সেই পথ দিয়ে কোনো পথিক হেটে গেলে... ...বাকিটুকু পড়ুন

×