somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিএনপির কাউন্সিলর প্রার্থী তালিকা প্রত্যাখ্যান জামায়াতের

১৫ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ‘আদর্শ ঢাকা আন্দোলন’ ঘোষিত কাউন্সিলর প্রার্থী তালিকা প্রত্যাখ্যান করেছে ২০-দলীয় জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামী। এ তালিকায় প্রার্থীদের ভোট কিংবা কোনো রকমের সমর্থন না দেওয়ার জন্য দলের অভ্যন্তরে প্রতিটি স্তরে শিগগিরই নির্দেশনা পাঠানো হচ্ছে। ভিতরে ভিতরে ২০-দলীয় জোটের অন্য শরিকরাও ক্ষুব্ধ। সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। ঢাকা মহানগরী জামায়াতের সেক্রেটারি ও দলের ঢাকা সিটি করপোরেশন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক নূরুল ইসলাম বুলবুল গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, দুই সিটি নির্বাচনে ‘আদর্শ ঢাকা আন্দোলনের’ ঘোষিত কাউন্সিলর প্রার্থীদের তালিকা সম্পর্কে তারা কিছুই জানেন না। এ ব্যাপারে কোনো কিছুই অবগত নন। কীভাবে এ তালিকা এসেছে জামায়াতের কেউ কিছু জানেন না। এমনকি জোট নেত্রী খালেদা জিয়ার সঙ্গে অন্যান্য বিষয়ে কথাবার্তা হলেও কাউন্সিলরদের এ তালিকার বিষয়ে জামায়াতের কারও কোনো কথা হয়নি। তবে ‘আদর্শ ঢাকা আন্দোলন’-এর নেতারা জানান, এটা কোনো দলীয় নির্বাচন নয়। স্থানীয় সরকার নির্বাচন। সাধারণ মানুষ ‘গণতন্ত্র ও উন্নয়নের’ পক্ষে রায় দিয়ে প্রতিনিধি নির্বাচন করবেন। এ নিয়ে রাগ বা অভিমানের কিছু নেই। সংগঠনটির আহ্বায়ক প্রফেসর ড. এমাজউদ্দীন আহমদ বলেন, আমরা শুধু সিটি নির্বাচনের মেয়র প্রার্থীদের নিয়েই ভাবছি এবং এ নিয়ে কাজ করছি। ওয়ার্ড কাউন্সিলরদের বিষয়ে আমাদের দায়িত্ব নেই। এর আগে ১০ এপ্রিল রাতে গণমাধ্যমে এক বিজ্ঞপ্তিতে ‘আদর্শ ঢাকা আন্দোলনের’ পক্ষে দুই সিটি নির্বাচনে বিএনপি সমর্থিত কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন সংগঠনটির আহ্বায়ক প্রফেসর ড. এমাজউদ্দীন আহমদ এবং সদস্য সচিব শওকত মাহমুদ। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, দুই সিটি নির্বাচনসহ মেয়র প্রার্থীদের বিষয়ে জোটের শরিকদের সঙ্গে বিএনপি আলোচনা করলেও কাউন্সিলর প্রার্থী তালিকার বিষয়ে কোনো কিছু জানানো হয়নি। এর ফলে জামায়াতে ইসলামীর মতো কয়েকটি শরিক দলও ভিতরে ভিতরে ক্ষুব্ধ। বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান জানান, ‘আদর্শ ঢাকা আন্দোলন’ ঘোষিত কাউন্সিলর প্রার্থী তালিকায় ঢাকা উত্তরের ২৮ ও ৩০ নম্বর ওয়ার্ডসহ কয়েকটি ওয়ার্ডে স্থানীয় আওয়ামী লীগের দায়িত্বশীল কয়েকজন নেতার নাম ঘোষণা করা হয়েছে। এ ছাড়াও কাউন্সিলর প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে বিভিন্ন ধরনের অনিয়মের কথাও উল্লেখ করেন কয়েকটি শরিক দলের শীর্ষ স্থানীয় নেতা।
তারা বলেন, একই নির্বাচনে মেয়র পদে শরিকদের সমর্থন লাগলে কাউন্সিলর পদে কেন নয়। দুই-চারটি ওয়ার্ডে তো আমাদেরও প্রার্থী রয়েছে। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, সিটি করপোরেশন নির্বাচন এমনিতেই স্থানীয় সরকার নির্বাচন। এর মধ্যে ওয়ার্ড পর্যায়ে এলাকা ও ব্যক্তির প্রাধান্যই বেশি থাকে। তবে স্থানীয়ভাবে জোট নেতারা বসে সম্মিলিতভাবে তাদের এলাকার প্রার্থী ‘চয়েস’ করতে পারেন।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×