somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সিটি নির্বাচন বর্জন ছিল বিএনপির পূর্বপরিকল্পিত!! শুনুন ফোনালাপ

২৯ শে এপ্রিল, ২০১৫ সকাল ৮:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


তাবিথ আউয়াল এবং আফরোজা আব্বাসকে সাথে নিয়ে মওদুদের ওই সংবাদ সম্মলনে বড় লিখিত বিবৃতি দেখে অনেকেই আলোচনায় তোলে যে এই বিবৃতি কি আগে থেকেই লেখা নাকি। দিনভর তাদের এই নির্বাচন বর্জন ছিলো ‘টক অব দ্যা টাউন’। অনেকেই অভিযোগ করে যে এই নির্বাচন বর্জন পূর্ব পরিকল্পনা অনুযায়ী। এমতাবস্থায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নির্বাচন বয়কট নিয়ে কথা বার্তার অডিও ক্লিপ ফাঁস হলো। অডিও ক্লিপে স্পষ্ট শোনা যায় যে তারা নির্বাচনের একদিন আগে নাকি নির্বাচনের দিন এই নির্বাচন বর্জন করবে তা নিয়ে আলোচনা করছিলো। পাঠকের সুবিধার জন্য পুরো কথাবার্তা নিচে লিখিত আকারে দেওয়া হল।

বিএনপি কর্মীঃ হ্যালো সালামুয়ালাইকুম স্যার।
নজরুল ইসলাম খানঃ ওয়ালাইকুম সালাম। আপনি কোথায়?

বিএনপি কর্মীঃ আমি তো সিদ্ধেশ্বরী তে স্যার।
নজরুল ইসলাম খানঃ সিদ্ধেশ্বরী তে, কাজে নাকি?

বিএনপি কর্মীঃ কাজে মানে, নির্বাচনী কাজেই আর কি! আপনি তো হাসপাতালেই আছেন স্যার?
নজরুল ইসলাম খানঃ হাসপাতালেই তো, আমাকে এখানে বসায় দিয়ে উনি বাসায় গেলো।

বিএনপি কর্মীঃ সে তো আমি জানি আর কি।
নজরুল ইসলাম খানঃ আমার গত পরশু দিন হয়ত একটু ব্যাংকক যাওয়া লাগতে পারে।

বিএনপি কর্মীঃ তাই না?
নজরুল ইসলাম খানঃ হ্যাঁ
বিএনপি কর্মীঃ (ও স্যার ব্যাংককে যাবেন)। সাডেনলি রাজনৈতিক তথ্য স্যার ঠিক আছে, মাঠ জরিপে আমার কাছে আপডেট যে তথ্য রয়েছে, তাতে নির্বাচনের দিন ১০-১১ টার দিকে যদি আমাদের নির্বাচন বর্জন করতে হয়, সেক্ষেত্রে একদিন আগেই উইথড্র করলে আওয়ামী লীগেই আর আওয়ামী লীগে মাঠে মারামারি করে বিশৃঙ্খলা করবে। আমাদেরকে সুযোগ গ্রহণ করতে হবে, এভাবেই ম্যাডামকে পরামর্শ দিয়ে আমি মনে করি যুগোপযুগী ডিসিশন নেওয়া যাবে। ... নির্বাচন, স্যার নির্বাচনের দিন যদি নির্বাচন বয়কট করা হয়, হতে পারে যদি, ঠিকাছে (হ্যাঁ) তাহলে সেটা যদি আগের দিন আগেভাগে করা যায় আর কি। একটু সুযোগ পাইলে আওয়ামী লীগের লোকই এখন মাঠে মারামারি করে আর কি, সেই রকম একটা পরিবেশ তৈরী আছে আর কি।
নজরুল ইসলাম খানঃ আচ্ছা। মানে কতটুকু নিশ্চিত আছেন এইটা আর কি?

বিএনপি কর্মীঃ একশ পার্সেন্ট, কোটি পার্সেন্ট স্যার। আমার মতো এরকম একজন রুট লেভেলের কর্মী স্যার, একদম ফিল্ডের রুট লেভেলের পার্টির নিউজ স্যার এইটা।
নজরুল ইসলাম খানঃ হ্যাঁ।

বিএনপি কর্মীঃ এই হলো ব্যপার স্যার।
নজরুল ইসলাম খানঃ আচ্ছা, দেখা যাক আর কি।

বিএনপি কর্মীঃ ঠিক আছে স্যার, ঠিক আছে। সালামুয়ালাইকুম স্যার।

এই ব্যপারে নজরুল ইসলামের সাথে কথা বলতে চাইলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।
বিএনপির নির্বাচন ইস্যু নিয়ে পূর্বপরিকল্পিত ছিল দারুণ মজার। তারা জানতো আমরা কখনো নির্বাচনে জিতবো না। এই ভেবে পুর্বেই তারা সাজিয়ে রেখেছিল নির্বাচন বয়কটের জন্য। এ জন্য বিএনপি নেতা নজরুল ইসলাম খানের সাথে চেয়ারপার্সনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস সাথে ফোনালাপ থেকে প্রমাণিত হয়। তাদের উদ্দেশ্য ছিল নির্বাচনকে নিয়ে প্রশ্নবিদ্ধ করা ও বৈদেশিক নেতৃবৃন্দের নজরে নিয়ে আসা। সত্য কথা বলতে তারা যদি নির্বাচনে জয়লাভ করতো তাহলে তারা বলতো গণতন্ত্রের জয় হয়েছে। এখন হেরে গেছে বলেই তাদের ভাষ্যমতে গণতন্ত্রের কবর হয়েছে।

https://soundcloud.com/anmy367/gqz7xaazwjsp
http://www.bd-journal.com/বিএনপি নেতা নজরুল ইসলামের নির্বাচন বয়কটের পরিকল্পনা ফাঁস (ভিডিও)/1449
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×