somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিদ্যুৎ এখন আলাউদ্দিনের চেরাগ নয়, বাস্তবতা

০৫ ই মে, ২০১৫ সকাল ৮:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দেশে বিদ্যুৎ খাতে সক্ষমতা বেড়েছে। তবে উৎপাদন খরচ কমেনি। এদিকে গ্যাসের অভাবে স্বল্পমূল্যে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। সরকারি বিদ্যুৎকেন্দ্রগুলোতে চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ নিশ্চিত করতে পারছে না বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। তবে পর্যাপ্ত গ্যাস পাচ্ছে কুইক রেন্টাল, রেন্টাল, আইপিপি (ইনডিপেনডেন্ট পাওয়ার প্রডিউসার) এবং এসআইপিপি (সাপোর্টিং আইপিপি) বিদ্যুৎকেন্দ্রগুলো। বর্তমানে প্রতিদিন গড়ে প্রায় ১৩০ মিলিয়ন ইউনিট (আমদানিসহ) বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। এর মধ্যে গ্যাসে হচ্ছে ১০০ কোটি ইউনিট, খরচ পড়ছে ৭ কোটি টাকা। আর তেল পুড়িয়ে হচ্ছে ১৫ কোটি ইউনিট, খরচ হচ্ছে ২০ কোটি টাকা। এদিকে ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা পূরণে তেল এবং গ্যাসভিত্তিক নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণ অব্যাহত রেখেছে বিদ্যুৎ বিভাগ। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সূত্রে জানা গেছে, দেশে বিদ্যুতের বর্তমান স্থাপিত ক্ষমতা ১৩ হাজার ২৬৫ মেগাওয়াট।বিশেষজ্ঞরা মনে করেন, আর কোন নতুন তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ দেশের জন্য মোটেও মঙ্গলজনক হবে না। গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে পর্যাপ্ত গ্যাস সরবরাহ নিশ্চিত করতে হবে। সরকারকে নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কারের ওপর জোর দিতে হবে। এছাড়া নবায়নযোগ্য জ্বালানি খাতের উন্নয়নে সরকারের আরও বেশি নজর দিতে হবে।বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বলেন, চাহিদার চেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা এখন বাংলাদেশের আছে। তবে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। দেশে লোডশেডিং নেই। আরও নতুন নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণ ও চুক্তি অব্যাহত রয়েছে। ভবিষ্যতে তেলের ব্যবহার কমাতে কয়লাভিত্তিক বিদ্যুৎ নির্মাণের দিকে এগুচ্ছে সরকার। এছাড়া সৌরবিদ্যুৎ এবং নবায়নযোগ্য জ্বালানি খাতেও বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে।বর্তমানে ৯১টি বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে রয়েছে। সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছে গত ১৫ এপ্রিল ৭ হাজার ৫৭১ মেগাওয়াট। পিডিবির গত এক মাসের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, দৈনিক চাহিদার বিপরীতে দেশে প্রতিদিন গড়ে (কমবেশি) ১৩০ মিলিয়ন কিলোওয়াট আওয়ার (১৩০ মিলিয়ন ইউনিট) বিদ্যুৎ (আমদানিসহ) উৎপাদন করা হচ্ছে। এর মধ্যে গ্যাস থেকে আসছে ১০০ মিলিয়ন ইউনিট আর তেল থেকে ১৫ মিলিয়ন ইউনিট, কয়লা থেকে সাড়ে ৩, জলবিদ্যুৎ প্রায় এক মিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। এছাড়া ভারত থেকে (কমবেশি) ১১ মিলিয়ন ইউনিট বিদ্যুৎ আসছে।পিডিবির তথ্যে দেখা গেছে, গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোতে যেখানে ৭ কোটি টাকা মূল্যের গ্যাসে ১০০ মিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো ২০ কোটি টাকার তেল পুড়িয়ে মাত্র ১৫ মিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদন করছে।এদিকে গত রোববারও গ্যাসের অভাবে ইজিসিবি এবং পিডিবি'র দুটি বিদ্যুৎকেন্দ্রে ২৩৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়েছে। একই দিন চাহিদা অনুযায়ী গ্যাস পেয়েছে কয়েকটি রেন্টাল, কুইক রেন্টাল, আইপিপি, এসআইপিপি বিদ্যুৎকেন্দ্র।জানা গেছে, ইজিসিবি'র (ইলেক্ট্রিসিটি জেনারেশন কো. অফ বাংলাদেশ) সিদ্ধিরগঞ্জ গ্যাস টারবাইন বিদ্যুৎকেন্দ্রটিতে গ্যাস স্বল্পতার কারণে ১৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়। এছাড়া, পিডিবি'র টঙ্গী গ্যাস টারবাইন বিদ্যুৎকেন্দ্রেও ১০৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয় গ্যাসের অভাবে। তবে পর্যাপ্ত গ্যাস পেয়ে বিদ্যুৎ পূর্ণমাত্রায় বিদ্যুৎ উৎপাদন করেছে ঘোড়াশাল (এগ্রিকো) ১০০ মেগাওয়াট কুইক-রেন্টাল, ঘোড়াশাল (এগ্রিকো) ৪৫ মেগাওয়াট কুইক-রেন্টাল, নরসিংদী (ডরেন) এসআইপিপি ২২ মেগাওয়াট, সামিট পাওয়ার এসআইপিপি ১৪৬ মেগাওয়াট। এদিকে চট্টগ্রামেও গ্যাসের অভাবে পিডিবি'র দুইটি বিদ্যুৎকেন্দ্রে ৩১০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়। এর মধ্যে চিটাগাং এসটি ইউনিট-১ এ ১৮০ মেগাওয়াট এবং ইউনিট-২ এ ৬০ মেগাওয়াট এবং শিকলবাহার একটি কেন্দ্রে ৭০ মেগাওয়াট উৎপাদন ব্যাহত হয়। তবে বাড়বকুন্ড (রিজেন্ট) এসআইপিপি এবং মালঞ্চ (ইউনাইটেড) বিদ্যুৎকেন্দ্র চাহিদা মাফিক গ্যাস পেয়ে উৎপাদন অব্যাহত রেখেছে।দেশে তেলের কোন সংকট না থাকায় পুরোদমে চলছে তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো। এর মধ্যে রেন্টাল, কুইক রেন্টাল, আইপিপি বিদ্যুৎকেন্দ্রগুলো বিদ্যুৎ বিভাগের চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন অব্যাহত রেখেছে।জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, তেলভিত্তিক এসব বিদ্যুৎকেন্দ্রের মাত্রাতিরিক্ত উৎপাদন খরচের কারণে বিদ্যুৎ খাতে আকাশচুম্বী ভর্তুকি দিতে হচ্ছে। যা জাতীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে। এছাড়া দফায় দফায় বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রধান কারণও তেলচালিত বিদ্যুৎকেন্দ্র বলে মনে করেন বিশেষজ্ঞরা।বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী, বর্তমানে ৭০ শতাংশ জনগোষ্ঠী বিদ্যুতের সুবিধা পাচ্ছে। মোট গ্রাহকসংখ্যা এক কোটি ৬৭ লাখ। ২০২১ সালের মধ্যে সবার ঘরে বিদ্যুৎ পেঁৗছে দেয়ার ঘোষণা দিয়েছে সরকার। বর্তমানে ৯১টি বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে রয়েছে। বর্তমান সরকার ২০০৯ সালে ক্ষমতায় আসার পর ৭৭টি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে চুক্তি করেছে। এর মধ্যে উৎপাদনে এসেছে চার হাজার ৩০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার ৬৪টি বিদ্যুৎকেন্দ্র।

২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×