somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা নিশ্চিতই’!

০১ লা জুলাই, ২০১৫ সকাল ৮:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বাংলাদেশকে হটিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে হলে পাকিস্তানকে আগে শ্রীলঙ্কার বিপক্ষে ৫-০ তে ওয়ানডে সিরিজ জিততে হবে। এরপর ত্রিদেশীয় সিরিজের সবগুলো ম্যাচ জিতে খেলতে হবে ফাইনালও। তবে যদি বাংলাদেশ এর মধ্যে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেয় তাহলে আর কোন সমীকরণই কাজ করবে না। বাংলাদেশ র‌্যাঙ্কিংয়ে ৭ নম্বর দল হিসেবেই খেলবে চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারতের বিপক্ষে সিরিজ জিতেই নিশ্চিত হয়ে গিয়েছিল টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা। কিন্তু এফটিপির বাইরে গিয়ে জিম্বাবুয়ে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানকে নিয়ে আয়োজন করছে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। র‌্যাঙ্কিংয়ে ৮ ও ৯ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান বাংলাদেশকে টপকে যেতেই এই সিরিজ খেলতে চাইছে বলে ধারণা করা হচ্ছে। এতে নড়েচড়ে বসেছে বিসিবিও। গতকাল বিসিবির সিইও নিজাম উদ্দিন চৌধুরী পরিসংখ্যান বিশেষজ্ঞদের নিয়ে বসেছিলেন। এরপরই তিনি জানান, পাকিস্তানের জন্য বাংলাদেশকে টপকে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা কঠিন হবে। তিনি বলেন, ‘আমি মনে করি এখন যে অবস্থা, তাতে অন্য কোন দলের (সেরা আটে) উঠে আসার সম্ভাবনা খুবই ক্ষীণ। আমরা যেহেতু র?্যাঙ্কিংয়ে সাত নম্বরে আছি। সেহেতু আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবো। যদি বড় কোন ধরনের কিছু ঘটে না যায়।’
তিনি বলেন, ‘আজ আমরা পরিসংখ্যান বিশেষজ্ঞদের নিয়ে বসেছিলাম। তাদের সঙ্গে আলোচনা হয়েছে। পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ এখন আমাদের পেছনে আছে। ত্রিদেশীয় সিরিজটি হলে সেখানে এই দুই দেশের খেলার ফলাফলের একটা প্রভাব আমাদের র‌্যাঙ্কিংয়ে পড়তে পারে। তারপরও সাত এবং আট নম্বর দলের মাঝখানে ৫ পয়েন্টের ব্যবধান; এ কারণে তাদের কোন এক দলের সম্ভাবনাটা আমরা খুব ক্ষীণই মনে করছি।
শুধু তাই নয়, বাংলাদেশের সামনে এখন র‌্যাঙ্কিয়ে উপরের দিকে থাকা দল দক্ষিণ অফ্রিকা ও অস্ট্রেলিয়ার খেলা রয়েছে। বাংলাদেশ যদি এই দুই দলের সঙ্গে একটি করে ওয়ানডেতেও জিতে যায় তাহলে ত্রি-দেশীয় সিরিজের ফলাফল বাংলাদেশের র‌্যাঙ্কিংয়ের ওপর কোন প্রভাব ফেলবে না। শুধু তাই নয়, উল্টো এই ত্রি-দেশীয় সিরিজে পাকিস্তান খারাপ করলে তারাই বিপদে পড়বে বলে জানান সিইও। তিনি বলেন, ‘চ্যাম্পিয়নদের একটা বিষয় মাথায় রাখতে হবে- র‌্যাঙ্কিংয়ের ক্যালকুলেশনটা খুবই জটিল; এখানে একটি বিষয় সবাই জানে যে, র‌্যাঙ্কিংয়ে নিচে থাকা কোন দলের সঙ্গে খেললে পয়েন্ট খুব বেশি পাওয়া যায় না। সেক্ষেত্রে পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ যেহেতু আমাদের নিচে আছে, সেহেতু তাদের সঙ্গে খেললে আমাদের খুব একটা লাভ হতো না। আমাদের সামনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা আছে, আমার ব্যক্তিগত মত হলো আমাদের এখন এদিকেই মনোযোগ দেয়া উচিত। র‌্যাঙ্কিংয়ে নিচে যারা আছে, তাদের নিয়ে না ভেবে এটাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। পাকিস্তানের সুযোগ খুবই কম। তাদের অনেকগুলো ম্যাচ জিততে হবে। এখন তারা ওয়েস্ট ইন্ডিজের নিচে আছে।’
অন্যদিকে এই বছরই বাংলাদেশের আরও দুই একটি সিরিজ খেলার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি। তিনি বলেন, ‘আমাদের যখন ক্রিকেটের খারাপ অবস্থা ছিল তখনই আমরা এতগুলো সিরিজ এফটিপির মাধ্যমে আয়োজন করেছি। এখন তো বাংলাদেশ খুব ভাল খেলছে। আমাদের সামনে আরও বেশ কিছু সিরিজ খেলার সম্ভাবনা আছে। আমরা সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।’
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০১৫ সকাল ৮:৫৮
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

×