জাতিসংঘ শীর্ষ প্যানেলে প্রধানমন্ত্রী
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। রবিবার রাত ৮টায় জাতিসংঘ মহাসচিব এই ফোন করেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। তিনি জনকণ্ঠকে বলেন, ফোনালাপে তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন। এরপর বান কি মুন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে জানান, জাতিসংঘ ‘ইউনাইটেড নেশনস হাই লেভেল প্যানেল অন ওয়াটার’ নামে একটি প্যানেল করতে যাচ্ছে। ‘এই প্যানেলে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সদস্য হিসেবে রাখার প্রস্তাব করেন বান কি মুন। প্রধানমন্ত্রী এই প্রস্তাবে সম্মতি জানান।
ইহসানুল করিম বলেন, জুন মাসের প্রথম সপ্তাহে জাতিসংঘে পুলিশের একটি সম্মেলন হবে। এই সম্মেলনে বাংলাদেশ থেকে উচ্চ পর্যায়ের একটি দল পাঠাতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন বান কি মুন। ডিসেম্বরে ঢাকায় গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন এ্যান্ড ডেভেলপমেন্ট শীর্ষক একটি সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রেস সচিব ইহসানুল জনকণ্ঠকে বলেন, ফোনালাপে এই সম্মেলনে অংশ নিতে জাতিসংঘ মহাসচিবকে আমন্ত্রণ জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বান কি মুনকে বলেন, বাংলাদেশ এখন স্থিতিশীল। সকল রাজনৈতিক দল এখন ইউনিয়ন কাউন্সিল পর্যায়ের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করছে। ‘সকলে নির্বাচনের কাজে ব্যস্ত। এর আগে সকল দলের অংশগ্রহণে পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন কর্মকা- অব্যাহত রয়েছে।
সুত্র
সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের নগর ও শহরতলির পরিবহন ব্যবস্থায় ব্যাটারিচালিত রিকশা, ইজি-বাইক ও অন্যান্য বৈদ্যুতিক তিন-চাকার যান ইতোমধ্যে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা। নিম্ন ও মধ্যম আয়ের যাত্রীদের জন্য অপেক্ষাকৃত কম খরচের পরিবহন, বিপুলসংখ্যক চালক...
...বাকিটুকু পড়ুন
ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে
ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি কেনা ও নির্মাণের টাকা কোথা থেকে এসেছিল-এই প্রশ্নটা মাঝেমধ্যেই অনলাইনে ঘুরেফিরে আসে। উত্তরটা আসলে লুকিয়ে নেই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মাথা পাগলা, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪

জামাতকে সংগঠন হিসেবে নিখুঁত বলা যায়, আলেম হতে হলে দীর্ঘদিন পড়াশোনা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় - মানে নেতা হবার আগে অবশ্যই পড়াশোনা করতে হবে, বিএনপি-লীগের এমন কোন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নীল-দর্পণ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪
বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন

একদিন যে বিয়েকে ঘিরে ছিল পাঁচতারকা হোটেলের ঝলমলে আলো, ক্যামেরার অসংখ্য ফ্ল্যাশ আর শত মানুষের করতালি, সেই সংসারের আকাশেই কয়েক বছরের মধ্যে জমেছিল বিচ্ছেদের মেঘ। ১৯৮৭ সালের মে...
...বাকিটুকু পড়ুন