somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভিডিও ফুটেজে ধরা পড়বে অপরাধী এবার সড়কে এলইডি বাতি

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকার দুই সিটি কর্পোরেশনের সড়ক বাতিতে পরিবর্তন আনা হচ্ছে। সোডিয়াম বাতির স্থলে এখন স্থাপন করা হচ্ছে সাদা আলোর এলইডি (লাইট এমিটিং ডায়োড) বাতি। গত শুক্রবার রাত থেকে পরীক্ষামূলকভাবে রাজধানীর কাওরানবাজার সার্ক ফোয়ারা মোড় থেকে শাহবাগ পর্যন্ত সড়কদ্বীপে এলইডি বাতি চালু করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন শাখার উপ-কমিশনার মারুফ হোসেন সরদার বলেন, সড়কে সোডিয়াম বাতির আলোতে ভিডিও ফুটেজ অস্পষ্ট আসে। রাস্তায় কর্তব্যরত পুলিশও দূরের অপরাধীকে ভালভাবে দেখতে পারেন না। আলোর স্বল্পতার কারণে অনেক সময় গাড়ি তল্লাশির সময় ভেতরে অবস্থানরত যাত্রীদের দেখা যায় না। এ ক্ষেত্রে যাত্রীদের গাড়ি থেকে নামিয়ে পর্যবেক্ষণ করা হয়। এ জন্য পুলিশের পক্ষ থেকে সিটি কর্পোরেশনের কাছে অনুরোধ করা হয়েছিল যে সোডিয়াম বাতির পরিবর্তে সাদা আলোর বাতি স্থাপন করার। এটি স্থাপন করা হলে সড়কে ট্রাফিক পুলিশ বা টহল পুলিশের দায়িত্ব পালনে অনেক সুবিধা হবে।

গত ৩০ জানুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন একটি অনুষ্ঠানে ঘোষণা দেন, চলতি বছরের মধ্যে তার সিটি কর্পোরেশন এলাকায় ৩২ হাজার সড়ক বাতি পরিবর্তন করে সাদা আলোর এলইডি বাতি স্থাপন করা হবে। এই বাতি চালু করা হলে আইন-শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালন করতে অনেক সুবিধা হবে। এরই অংশ হিসাবে গত শুক্রবার থেকে কাওরান বাজার সার্ক ফোয়ারা মোড় থেকে শাহবাগ পর্যন্ত সড়ক বাতিতে এলইডি বাতি চালু করা হয়েছে।

বিশ্বের ১০ টি শহরে এলইডির ক্লাইমেট গ্রুপ এই বাতির সফল পরীক্ষা চালিয়েছে। তারা বলছে, এলইডি বাতি শতকরা ৫০-৭০ ভাগ কার্বন নি:সরণ কমায়। এই বাতি শতকরা ৮০ ভাগ বিদ্যুতসাশ্রয়ী। ভারতের দিল্লীতে ২০১৮ সালের মধ্যে সাদা আলোর এলইডি বাতি স্থাপন সম্পন্ন হবে। এরই মধ্যে ইংল্যান্ডের লন্ডন শহরের ৪০ ভাগ সড়ক বাতিতে সাদা এলইডি বাতি স্থাপন করা হয়েছে। আমেরিকার নিউইর্য়কে জানুয়ারিতে পরীক্ষামূলকভাবে ১৬শ’ এলইডি বাতি স্থাপন করা হয়ছে।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, সোডিয়াম বাতির দুই সিটি কর্পোরেশনের ৭১ হাজার ২৭৬টি সোডিয়াম বাতি পরিবর্তন করে এলইডি বাতি স্থাপন করা হবে।
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৪২
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শান্তির ঠিকানা—পরিবার

লিখেছেন নাহল তরকারি, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:০০




শান্তির ঠিকানা—পরিবার

ভালো থাকার জন্য অনেক কিছুই প্রয়োজন—অর্থ, সফলতা, সম্মান, স্বাচ্ছন্দ্য। কিন্তু এসবের মাঝেও যদি ঘরে শান্তি না থাকে, তবে মনের ভেতর কোথাও যেন একটা শূন্যতা থেকেই যায়।

বাইরের পৃথিবী যতই... ...বাকিটুকু পড়ুন

আমাকে দিয়ে সেলস হবে না

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৫৫

আমাকে বাংলাদেশের এক ল্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি তাদের সেলসে সহায়তা করার অনুরোধ করেছে। কোম্পানি ভালো, বাজে কোন রেকর্ড নেই। আমার কাজ হচ্ছে, আমার পরিচিত মানুষদের সাথে তাদের মার্কেটিং টিমের যোগাযোগ করায়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:০৭



ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি কেনা ও নির্মাণের টাকা কোথা থেকে এসেছিল-এই প্রশ্নটা মাঝেমধ্যেই অনলাইনে ঘুরেফিরে আসে। উত্তরটা আসলে লুকিয়ে নেই... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ দিয়ে উন্নয়ন সম্ভব নয় - দরকার বিকল্প সরকার

লিখেছেন মাথা পাগলা, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪



জামাতকে সংগঠন হিসেবে নিখুঁত বলা যায়, আলেম হতে হলে দীর্ঘদিন পড়াশোনা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় - মানে নেতা হবার আগে অবশ্যই পড়াশোনা করতে হবে, বিএনপি-লীগের এমন কোন... ...বাকিটুকু পড়ুন

বেলাশেষে

লিখেছেন নীল-দর্পণ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন

×