বর্ষা মানেই
আকাশের কান্না
প্রেমের আকুতি
দুরন্ত শৈশবের স্মৃতি
উদাস নয়নে বৃষ্টি দেখা
কিশোরী কন্যার বৃষ্টিতে ভিজার বায়না
ছাতা মাথায় বাজার হাতে বাবার বিরক্ত মুখ
ভিজতে থাকা রিক্সাচালকের নিজেকে অভিসম্পাত
ফুটপাতের হকারের কপালের দুশ্চিন্তার ভাজ
ধনীর দুলালীর দামী গাড়ি নিয়ে বর্ষার বৃষ্টি দর্শন
বুড়ো দাদুর খুক খুক ঠান্ডা লাগা কাশির শব্দ
ভিজা কাকের কা কা রবে প্রতিবাদ
রাস্তার মানুষকে ভিজিয়ে দ্রুতগামী গাড়ি
অমুক সাহেব বাড়ির মা-বৌদের বিশেষ রান্নার আয়োজন
কাজ না পাওয়া দিন মজুরের পরিবারের ক্ষুধার কান্না
সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০১৪ রাত ১১:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



