এক ফেসবুক বন্ধুর স্ট্যাটাসে জানতে পারলাম ৭ লক্ষ লোক এবার দেশের বাইরে ঈদ এর ছুটি কাটাতে যাচ্ছে । দারিদ্র বিমোচন করা না গেলেও ধনী দারিদ্র্যের পার্থক্য বাড়ানো গিয়েছে । সেটাই কম কিসে । তাহলে কত টাকা দেশের বাইরে চলে যাচ্ছে সেই হিসেব কি সরকারের আছে না দরকার নেই ? আইনে বৈদেশিক মুদ্রানীতি অত্যন্ত কঠোর কিন্তু বাস্তবে ঠিক উল্টো । আমি কঠোর বৈদেশিক মুদ্রা নীতির পক্ষে নই কিন্তু মুদ্রা পাচারের বিপক্ষে । যোগ্যতার ভিত্তিতে পুজির মালিক হওয়াতে কোন দোষ বা আপত্তি নেই কিন্তু অযোগ্য ও রাজনৈতিক ছত্রছায়ায় পুজির মালিক হওয়াতে এই পুঁজির অধিকাংশই ভোগ বিলাসে খরচ হবে । এটা ভাবার কোন কারন নেই যে এই পুজিওয়ালারা আবার রাজনীতিতে এই পুঁজি বিনিয়োগ করবে , রাজনীতির মাধ্যমে পুঁজি তৈরি হলেও রাজনীতির উন্নয়নে এই পুঁজি বিনিয়োগ হয় না , এটা বিএনপি হারে হারে টের পাচ্ছে । আওয়ামীলীগ যখন বিরোধী দলে যাবে এই লুটেরা পুঁজির মালিকরা ফিরেও তাকাবে না বরং এর পুরো গ্রুপটাই দল ত্যাগ করে রাতারাতি দেশপ্রেমিক বনে যাবে ( সাবেক এমপি গোলাম মাওলা রনির মত ) । যদি এই লুটেরা পুঁজি দেশের অভ্যন্তরে রাখার রাজনৈতিক সিদ্ধান্ত থাকতো তাহলে বরং পুজির নিরাপত্তার স্বার্থে দলীয় রাজনীতিতে সক্রিয় থাকতো ।
সাত লক্ষ লোক দেশের বাইরে যাচ্ছে ( ঈদের ছুটিতে ) - একটি মতামত
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
পরিস্থিতি কি জটিল?

আজকের ডায়েরী- ২০৩

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন
আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন
Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা
সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥


শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ
সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।