১৯৯০ এর পূর্বে ৮০ দশকে বাংলাদেশের মোট জিডিপি'র ৩২% ছিল কৃষি খ্যাত ও ১২% ছিল শিল্প খ্যাতে । সেই রকম একটি অর্থনৈতিক ব্যবস্থা থেকে ১৯৯০ এঁর গণঅভ্যুত্থানের মাধ্যমে একটি গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম হয়, এঁর মাধ্যমে একটি রাজনৈতিক আস্থা জনমনে ও বৈশ্বিক বিশ্বে তৈরি হোল । সেই সাথে লুটপাটের কালো টাকা উৎপাদন খ্যাত সহ নানা খ্যাতের ব্যবসায় বিনিয়োগ শুরু হোল । আওয়ামীলীগ ও বিএনপি'র পর্যায়ক্রমিক শাসন ব্যবস্থায় এই লুটপাটও বৃদ্ধি পেল সেই সাথে আভ্যন্তরীণ বিনিয়োগও বৃদ্ধি পেল । তৈরি হল প্রচুর প্রাইভেট ব্যাংক , মিডিয়া , গার্মেন্টস এঁর বড় উৎপাদন প্রক্রিয়া , সিমেন্ট সহ অন্যন্য শিল্প , রিয়েল এস্টেট ব্যবসা ইত্যাদি । এই সমস্ত উন্নয়নের বেনিফেসিয়ারিরা হচ্ছে আওয়ামীলীগ ও বিএনপি সমর্থিত লোকজন , যা বর্তমানেও অব্যহত আছে । ১/১১ এসে শিক্ষা দিয়ে গিয়েছে যে ব্যবসা বানিজ্যের ক্ষেত্রে রাষ্ট্র যদি Flexible থাকলে কি হয় না থাকলে কি হয় । ১/১১ এঁর পরে রাষ্ট্রের পূর্বতম Flexible চরিত্র বিলুপ্ত হওয়ায় আভ্যন্তরিন বিনিয়োগে অনেক করাকরি আরোপ হয়েছে বিধায় লুটপাটের টাকা পূর্বের তুলনায় বিনিয়োগ না হয়ে বেশি পাচার হয়ে যাচ্ছে । তা না হলে অর্থনীতির চেহারা আরও উন্নত হতো ।
রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে এই লুটপাট ও তা শিল্প ব্যবসায় বিনিয়গের মাধ্যমে গত ২৪ বছরে একটি নতুন শ্রেণী তৈরি হয়েছে । এঁর সাথে জরিত গোটা দেশের অর্থনৈতিক ব্যবস্থা । এই অর্থনৈতিক ব্যবস্থার যে সার্কেল তা দ্বারা এই দেশের জনগণের দৈনন্দিন জীবন পরিচালিত হয় । আওয়ামীলীগ ও বিএনপি'র সাথে এই অর্থনৈতিক ব্যবস্থার নিয়ন্ত্রক ব্যবসায়ী শ্রেণী এমন ভাবে জরিত যে নতুন রাজনৈতিক শক্তির উপর আস্থা রাখা এদের পক্ষে সম্ভব নয় । ১/১১ ঠিক এই কারনেই ব্যর্থ হয়ে আপোষ করে বিদায় নিয়েছে ।
২০১০ সাল পর্যন্ত কৃষি খ্যাত মোট জিডিপি'র ১৮% ও শিল্প ৩০% ( ২০১৪ সালে কৃষি খ্যাত আরও কমে ১৬.৩৩% হয়েছে ) এ থেকে বোঝা যায় যে আওয়ামীলীগ ও বিএনপি'র এই দেশের ব্যবসায়ী শ্রেণীর উপর কতটা প্রভাব রয়েছে । যেহেতু বিএনপি'র আমলে কালো টাকা বেশি বিনিয়োগ হয়েছে কাজেই তাদের আমলেই ব্যবসায়ী শ্রেণী বেশি তৈরি হয়েছে এবং ব্যবসা বানিজ্যের ক্ষেত্রে রাষ্ট্রের Flexible চরিত্র বিএনপি আমলে ভাল ছিল । যেহেতু ১/১১ আওয়ামীলীগ এঁর মাধ্যমে এক্সিট হয়েছে এবং ১/১১ এঁর ধারাবাহিকতায় আওয়ামীলীগ রাষ্ট্রকে তুলনামূলক বেশি শৃঙ্খলিত করার চেষ্টা করেছে , ফলে কালো টাকার আভ্যন্তরীণ বিনিয়োগ না হয়ে পাচার হয়েছে এবং সাধারন জনগণও খুব বেশি সুফল পায় নাই ।
তবে কমিউনিস্টরা যদি ঠিক ভাবে এদেশের মেহনতি শ্রেণীর প্রতিনিধিত্ব করতে পারে তবে একটি তৃতীয় রাজনৈতিক শক্তি গড়ে তোলা সম্ভব ।
আবার মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের প্রতিনিধিত্বের মাধ্যমেও তৃতীয় শক্তি গড়ে তোলা সভব
নিচে জিডিপি % এর লিংক দেয়া হল
Click This Link
Click This Link
Click This Link
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০১৫ রাত ১:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





