মেয়র নির্বাচনে বামপন্থী-ডানপন্থী যারা সুন্দর সুন্দর শ্লোগান দিচ্ছেন , সিনেমার নায়কদের মত পোস্টারে ফেসবুক ছেয়ে ফেলছেন তাদের কাছে প্রস্ন যে আপনারা কিভাবে পরিবর্তন , বাসযোগ্য, সুন্দর ঢাকা বানাবেন তা জানতে চাই । নিম্নের বিষয়গুলো কিভাবে সমাধান করবেন ঃ
১। ট্রাফিক জ্যাম
২। বাড়ি ভারা
৩। গনপরিবহন
৪। ফুটপাতের হকার ও রাস্তার রিক্সা
৫। পর্যাপ্ত হাটার ফুটপাত , রাস্তা পারাপারের জন্য ট্রাফিক ব্যবস্থা
৬। শিশুদের নিরাপদে স্কুলে যাওয়া আসা
৭। বিষমুক্ত খাবার
৮। রাস্তার ময়লা আবর্জনার ডাস্টবিন , ও ময়লা নিষ্কাশনের ব্যবস্থা
৯। পর্যাপ্ত খাবার পানি সরবরাহ
১০। জলাবদ্ধতা ও অলি গলি রাস্তার হাটার উপায় , বিল্ডিং নির্মাণে রাস্তা ও ফুটপাতের ব্যবহার
উপরোক্ত সমস্যা সমাধানে ৫ বছরের পরিকল্পনা না নিয়ে শুধু পরিবর্তন ও বাসযোগ্য ঢাকার কথা বললে জনগণের আস্থা অর্জন সম্ভব বলে মনে হয় না ।
সুনির্দিষ্ট পরিকল্পনা সামনে আনলে যার পরিকল্পনা ভাল লাগবে তাকেই মানুষ ভোট দিবে । পরিবর্তন কি শুধু কাজে না নির্বাচন প্রক্রিয়ারও পরিবর্তন দরকার । কোন একজন প্রার্থী একটা পরিকল্পনা হাজির করলে অন্যরাও তা করতে বাধ্য । কমপক্ষে পরিকল্পনাতো হবে । গদ বাধা ভোটের প্রতিস্রুতি মার্কা নির্বাচনেরও পরিবর্তন দরকার ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




