চাপিলা মাছের মত দেখতে একটা জাটকা ( পোণা ) ইলিশ মাছের দাম চাইল ৩৫০ টাকা । পরে কালি বাউস আর রিঠা মাছ মিলে ৪.৫ কেজি কিনলাম ৬০০+৪০০=১০০০ টাকায় । অঞ্চল ভেদে খাদ্যভ্যাস ভিন্ন বিধায় আমরা পূর্ব বঙ্গীয় বাসিন্দারা ইলিশ মাছে খুব একটা অভ্যস্থ নই । এটা দক্ষিন বঙ্গীয় একটি জনপ্রিয় ও সহজলভ্য মাছ । পূর্ব বঙ্গ ও উত্তর বঙ্গের মানুষদের কাছে ইলিশ ছিল অনিয়মিত মাছ । পূর্ব বঙ্গের মানুষ মাছের জন্য হাওর ও নদীর উপর নির্ভরশীল ছিল । দক্ষিন বঙ্গ থেকে লঞ্চে গোয়ালন্দ, চাঁদপুর, ঢাকা হয়ে রেল লাইন দ্বারা পরিবেষ্টিত অঞ্চলে হিমায়িত ইলিশ মাছের কিঞ্চিত সরবরাহ ছিল । পশ্চিম বঙ্গের কলকাতার বাবুরা লঞ্চের সাহায্যে হিমায়িত ইলিশ নিয়মিত খেতে পারতো । মুলত দক্ষিন বঙ্গের মানুষ সাগর থেকে আসা ইলিশ মাছ দ্বারা অভ্যস্থ ছিল । দক্ষিন বঙ্গের জেলেরা বা গৃহস্থ ঘরের মানুষ সকালে পান্তা ভাত দিয়ে ইলিশ মাছ প্রাতঃরাশ হিসেবে গ্রহন করতো । পূর্ববঙ্গের কিঞ্চিৎ অবস্থাসম্পন্ন মানুষেরা রুই-কাতল এর পাশাপাশি কালি বাউস, রিটা, চিতল, পাঙ্গাস, মহাশৈল ইত্যাদি মাছ বিভিন্ন পালাপর্বনে , বড় অনুষ্ঠানে এমনকি ঈদেও দৈনন্দিন খাদ্য তালিকায় যুক্ত করে একটু আভিজাত্য আনার চেষ্টা করতো ।
কৃষি ভিত্তিক অর্থনীতিতে চৈত্র মাস হচ্ছে অভাবের মাস । বৈশাখী ধানের ধানের অপেক্ষায় থাকা কৃষক পরিবারগুলো দিনাতিপাত করতো এক বেলা রান্না করে । বাড়ির উঠানের শাকসবজি দিয়ে বিভিন্ন ভর্তা ভাজি বা সংরক্ষিত শুঁটকি মাছ ছিল একমাত্র ভরসা । সেই সংস্কৃতির দক্ষিন বঙ্গের চিত্র ছিল সস্তায় পাওয়া ইলিশ মাছ নির্ভর । কালে তা এখন বৈশাখী উৎসবের সংস্কৃতিতে পরিনত হয়েছে ।
ইলিশ মাছ , শুঁটকি ভর্তা , পান্তা ভাত ইত্যাদি মুলত কৃষকের অভাবের চৈত্র মাস থেকে আসা । চৈত্র মাসের অভাবের আরেক কারন ছিল মহাজনের খাজনা পরিশোধ করার মাস । বৈশাখের ১ তারিখ । কৃষক পরিবারগুলোর খাজনা জোগাড় করতে অভাবের মধ্যে দিয়ে মাসটা পার করতে হতো । ফলে বৈশাখের ১ তারিখে খাজনা পরিশোধ করে নতুন বছরের আনন্দ ও উৎসব হিসেবে সামান্য অর্থ ব্যয় করে পরিবারের খাদ্য তালিকায় যে কিঞ্চিৎ আভিজাত্য সৃষ্টি করা হতো তাই আমাদের বৈশাখের সংস্কৃতি । শুধু খাদ্য নয় , বৈশাখে মেলায় বেড়াতে যাওয়া , নতুন জামা কাপড় পরিধান , নানান ধরনের যাত্রা, পালা গান , সারি গান ইত্যাদির মাধ্যমে সাংস্কৃতিক বিনোদন সবই ছিল কৃষি অর্থনীতির পহেলা বৈশাখের অংশ ।
বর্তমানে তা বাঙালি হেরিটেজ সংস্কৃতি হিসেবে পালন করা হয় কিন্তু দক্ষিণ বঙ্গের এক ইলিশ মাছের উপর এতো চাপ বৈশাখী উৎসবকে অনেকটাই ম্লান করে দেয় । এর সাথে পূর্ব বঙ্গ ও উত্তর বঙ্গের খাদের উপরও সেই অঞ্চলের মানুষদের জোর দেয়া উচিত ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




