somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

VAT প্রসঙ্গে

১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আচ্ছা VAT মানে তো Value Added Tax । অর্থাৎ কোন একটি পণ্যকে রূপান্তরিত করে আর একটি পন্যে পরিবর্তিত করা । অর্থাৎ সেই পন্যের মূল্যের পরিবর্তন ঘটিয়ে তার মুল্য বৃদ্ধি করা । পন্যের সেই বর্ধিত মূল্যের উপর কর প্রদানকে বলা হচ্ছে VAT। এখন মুল্য বৃদ্ধি ঘটিয়ে যিনি মুনাফা করবেন তিনি রাষ্ট্রকে তার মুনাফা থেকে কর প্রদান করবেন । কিন্তু যিনি মুনাফা করছেন তিনি তার মুনাফা থেকে কর প্রদান না করে ক্রেতার কাছ থেকে তা আদায় করে নিচ্ছেন । আর বিক্রেতা বা উৎপাদনকারী মুনাফার পুরোটাই ভোগ করছেন ।
শিক্ষা কি কোন পন্য ???? এখানে ছাত্রকে শিক্ষা দিয়ে ছাত্রের মান উন্নত করে যে সার্টিফিকেট দেয়া হচ্ছে তাতে কি ছাত্রের মুল্য বৃদ্ধি হচ্ছে যে ঐ শিক্ষার উপর VAT দিতে হবে ??? যদি তাই হয় তবে শিক্ষা একটি পন্য । সেই ক্ষেত্রে ছাত্রটিও পন্য । শিক্ষিত সকল মানুষই পন্য ।
কিন্তু শিক্ষা আসলে একটি আধিকার । রাষ্ট্রের অধীন একজন নাগরিকের অধিকার । সেই হিসেবে একটি আধিকারকে পন্যে পরিনত করার একটি ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্ররা মাঠে নেমেছে । ছাত্ররা বরাবরই সমাজের সচেতন অংশ হিসেবে সংগ্রামী ভূমিকা নেয় । রাষ্ট্রের গৃহীত ভুল সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করে ।
সাধারন মানুষ কোন প্রতিবাদ ছাড়াই VAT প্রদান করছে । কিন্তু ছাত্ররাও যে করবে এমনটা ভাবা রাষ্ট্রের জন্য বোকামি । ফলে সরকার এর রাজস্ব বিভাগ এখন বলছে VAT প্রদান এর দায়িত্ব বেসরকারি বিশ্ববিদ্যালয়য়ের । তারা টিউশন ফি থেকে VAT প্রদান করবে । ধরে নিলাম বেসরকারি বিশ্ববিদ্যালয়য় টিউশন ফি থেকে VAT প্রদান করলো । তাহলেও তো রাষ্ট্রীয় দৃষ্টিভঙ্গী থেকে শিক্ষাকে পন্য হিসেবেই দেখা হল । রাষ্ট্র তার সীমাবদ্ধতার কারনে সকল নাগরিকের জন্য শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করে শিক্ষা দিতে পারছে না বিধায় কিছু বেসরকারি প্রতিষ্ঠান রাষ্ট্রের পক্ষে রাষ্ট্রীয় নীতি অনুযায়ী সেই দায়িত্ব নিয়েছে । বিনিময়ে একটি সার্ভিস চার্জ ছাত্রদের কাছ থেকে নিতে পারে । কিন্তু শিক্ষাকে একেবারে পন্য বানিয়ে ব্যবসা খুলে বসবে এতটা বাড়াবাড়ি অন্তত ঠিক হচ্ছে না । শুধু VAT না , টিউশন ফি এর উপরও রাষ্ট্রের নজরদারির প্রয়োজন আছে ।
সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:২৫
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহিউদ্দিন মোহাম্মদের জেন জি নিয়ে মূল্যায়ন এবং জেন জি'কে নিয়ে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, মূল্যায়ন

লিখেছেন শেহজাদ আমান, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৯



লেখক মহিউদ্দিন মোহাম্মদের এইসব কথার সাথে একটু দ্বিমত আছে। কারণটা বলছি..

২০১৯ থেকে আমার যে বিপুল সংখ্যক নারীদের সাথে সুন্দর, নির্ভেজাল ও পরিচ্ছন্ন বন্ধুত্ব হয়েছে, এর ৬০%-ই হচ্ছে জেন জি... ...বাকিটুকু পড়ুন

সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪


সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪


পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫১

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !



পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

×