বিবেকের ভোট
আমাদের দেশে রাজনীতিবিদদের অধঃপতনের এটাও একটা কারণ। কারণ আমরা আমাদের বিবেকের ব্যবহার করি কম। আমার বন্ধু মুরগি চোর সলিমুল্লাহ ভোটে দাঁড়িয়েছে। দে ভোট। বিচার-বিবেচনা না করে, বিবেক বিসর্জন দিয়ে যাকে ভোট দিলেন সে কিন্তু যোগ্য নয়। তাই তার কাছে আপনি কেমন করে ভালো কাজ আশা করেন?
গত নির্বাচনে আমি ভোট দেইনি। একজন সচেতন নাগরিক হিসেবে ভোট না দেয়াটা অন্যায় বলেই আমি মনে করি। আমার ভোট দেয়ার অধিকার আছে। তবুও দেইনি। কারণ যারা ভোটে দাঁড়িয়েছিল তারা কেউ যোগ্য নন। আমার বারবার এটাই মনে হয়েছে যে, মৃত্যুর পর সৃষ্টিকর্তা আমাকে প্রশ্ন করবেন, তুমি তো জানতে লোকটা চোর, খুনি, প্রতারক, বাটপার। তোমার বিবেক ছিল, বিচার-বুদ্ধি ছিল, তারপরও তাকে তুমি ভোট দিয়ে চুরি করার সুযোগ করে দিয়েছ। অতএব তার অপরাধের পাপের ভাগ কি তোমারও প্রাপ্য নয়?
আমি সৃষ্টিকর্তাতে কী উত্তর দেব?
যদি কখনো ‘না ভোটে’র ব্যবস্থা থাকে। তবে অবশ্যই ভোট দেব। আমার ভোট দেয়ার অধিকার কেউ হরণ করতে পারবে না। আমার মনে হয় ‘না ভোটে’র ব্যবস্থা থাকলে এখনকার রাজনীতিবিদদের ৮০ ভাগ আর কখনো প্রার্থী হতে পারবে না।
এমন তো আমাদের দেশে অনেক হয়েছে। ভোট দিয়ে আকাশে তুলে দিয়েছেÑ এখন তার গানের ক্যাসেট বের হলে ২ হাজার কপিও বিক্রি হয় না। শুধু আবেগের বশবর্তী হয়ে মানুষ যে ভালোবাসা দেয়, তা কখনো সুখের হয় না।
সুনাম কেনা নয় বরং অর্জন করুন। দেখবেন কত মানুষের শুদ্ধ ভালোবাসা আপনার চোখে ঘাসফড়িং হয়ে উড়ছে।
বিপ্লবের শরিকরা
যারা বিপ্লব আনে, তারা বিপ্লব টেকায় না। যারা বিপ্লব টেকায়, তারা শরিকদের টেকায় না। ১৯৭৯ সালে ইরানে খোমিনি ক্ষমতায় এসেছিল বামদের কাঁধে চড়ে। কমিউনিস্ট, সেকুলার, নারীবাদী—সবাই শাহের বিরুদ্ধে এক কাতারে... ...বাকিটুকু পড়ুন
ছোট গল্পঃ ভ্রম

চোখ বন্ধ করলেই আমি ধোঁয়া দেখি। ঘন, ধূসর ধোঁয়া। যেন কেউ ভেজা কাঠ জ্বালিয়েছে। তার সঙ্গে মিশে থাকে পোড়া কাপড়ের গন্ধ। কখনও মনে হয় প্লাস্টিক, কখনও মনে হয় পুরোনো... ...বাকিটুকু পড়ুন
পাহাড় আমি ভালোবাসি
পাহাড় আমি ভালোবাসি
...........................................

চললাম তবে তোমার সাথে,
হাতটি রেখে হাত বাড়াতে।
পিছুটানের বাঁধন ছিঁড়ে,
হারাবো ওই মেঘের ভিড়ে।
পাহাড় চূড়ায় রোদের হাসি,
শুনছো ! তোমায় ভালোবাসি।
চলবে নদী আপন বেগে,
নতুন কোনো আশার মেঘে।
ইচ্ছেগুলো পাক না ডানা,
আজকে... ...বাকিটুকু পড়ুন
পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ কি?

এই মুহুর্তে আমি গাজীপুর যাচ্ছি।
সময় সকাল দশটা। রবিবার। রাস্তায় জ্যাম যেতে অনেক সময় লাগবে। লাগুক। সমস্যা নেই, হাতে অনেক সময় আছে। আজ আমার কোনো কাজ নেই। বউ বাচ্চা বাসায়... ...বাকিটুকু পড়ুন
"তোমরা আমাদের মানুষদের কেন খুন করলে?"
জাপানের মানুষেরা আজও বুঝতে পারে নাই, কেন তাঁদের ছেলেমেয়েদের এভাবে হত্যা করা হলো। সেই দেশের মুরুব্বীরা এখনো এই প্রশ্নের উত্তর খুঁজে ফেরেন। আক্ষেপ করেন। আমার বোনের জামাই জাপানে পোস্ট ডক... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।