আমি সুন্দর আছি
আমি সুন্দর আছি।
২.
আমার কাছে ভালো থাকা আর সুন্দর থাকার থাকা আলাদা ব্যাপার। সবদিক থেকে যে সুখী, সে ভালো আছে। আর যে অসুখী, কিন্তু সুখে থাকার ভান করে সে, সুন্দর আছে। এই তো সে দিন লাল শার্ট গায়ে দিয়ে আসার পর বন্ধু তামিম হাসান বলল, ‘হ্যাব্বি সুখে আছিস? তাই না। লাল শার্ট গায়ে দিয়েছিস? শার্টের দোকান দিলি কবে?’
না রে বন্ধু, প্রতিনিয়ত আমি ভালো থাকার অভিনয় করি। অবরোধে রিকশা ভাড়া দিতে দিতে ফতুর হয়ে গেছি। বাজারে গিয়ে ৫০ টাকা কেজি আলু কিনে নিজেই আলুভর্তা হয়ে গেছি। নেতা-নেত্রীদের মিথ্যা কথা শুনতে শুনতে সত্য কী, তাই ভুলে যাচ্ছি। কেন সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে পাস করার পরও বিসিএসে আমার চাকরি হলো না। এ কারণে প্রেম বিক্রি হয়ে যাচ্ছে। ভালোবাসা চুরি হয়ে যাচ্ছে। প্রেমিকা মুখ ফিরিয়ে নিয়েছে।
অনেক স্বপ্ন নিয়ে লেখালেখি করতে এসেছি। কিন্তু প্রতিনিয়ত অযোগ্য লোকের উত্থান দেখে আমি বিমর্ষ হয়ে যাচ্ছি। আজ মনে হয়, তবে কি সবকিছুর বিনিময়ে আমি যা চেয়েছি তার সম্পূর্ণই ভুল ছিল?
৪.
আমি সুন্দর আছি। সত্যিই সুন্দর আছি।
বিপ্লবের শরিকরা
যারা বিপ্লব আনে, তারা বিপ্লব টেকায় না। যারা বিপ্লব টেকায়, তারা শরিকদের টেকায় না। ১৯৭৯ সালে ইরানে খোমিনি ক্ষমতায় এসেছিল বামদের কাঁধে চড়ে। কমিউনিস্ট, সেকুলার, নারীবাদী—সবাই শাহের বিরুদ্ধে এক কাতারে... ...বাকিটুকু পড়ুন
ছোট গল্পঃ ভ্রম

চোখ বন্ধ করলেই আমি ধোঁয়া দেখি। ঘন, ধূসর ধোঁয়া। যেন কেউ ভেজা কাঠ জ্বালিয়েছে। তার সঙ্গে মিশে থাকে পোড়া কাপড়ের গন্ধ। কখনও মনে হয় প্লাস্টিক, কখনও মনে হয় পুরোনো... ...বাকিটুকু পড়ুন
পাহাড় আমি ভালোবাসি
পাহাড় আমি ভালোবাসি
...........................................

চললাম তবে তোমার সাথে,
হাতটি রেখে হাত বাড়াতে।
পিছুটানের বাঁধন ছিঁড়ে,
হারাবো ওই মেঘের ভিড়ে।
পাহাড় চূড়ায় রোদের হাসি,
শুনছো ! তোমায় ভালোবাসি।
চলবে নদী আপন বেগে,
নতুন কোনো আশার মেঘে।
ইচ্ছেগুলো পাক না ডানা,
আজকে... ...বাকিটুকু পড়ুন
পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ কি?

এই মুহুর্তে আমি গাজীপুর যাচ্ছি।
সময় সকাল দশটা। রবিবার। রাস্তায় জ্যাম যেতে অনেক সময় লাগবে। লাগুক। সমস্যা নেই, হাতে অনেক সময় আছে। আজ আমার কোনো কাজ নেই। বউ বাচ্চা বাসায়... ...বাকিটুকু পড়ুন
"তোমরা আমাদের মানুষদের কেন খুন করলে?"
জাপানের মানুষেরা আজও বুঝতে পারে নাই, কেন তাঁদের ছেলেমেয়েদের এভাবে হত্যা করা হলো। সেই দেশের মুরুব্বীরা এখনো এই প্রশ্নের উত্তর খুঁজে ফেরেন। আক্ষেপ করেন। আমার বোনের জামাই জাপানে পোস্ট ডক... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।