দৃশ্য: এক
লোকেশন: কমলাপুর রেলস্টেশন।
সময়: গভীর রাত (আনুমানিক চারটা)।
দৃশ্যায়ণ...
# চারিদিকে শুনশান নীরাবতা, যেন প্রাণের স্পন্দন থেমে গেছে। ফাট ফর্মের এখানে-সেখানে ছড়িয়ে-ছিটিয়ে আছে ঘুমন্ত জীবন।
# আনাহার-অর্ধাহারে জরা-জীর্ণ বুকের পাঁজর। শুকনো মুখগুলোতে অভাবেরে হাহাকার।
# ছেঁরা কাপড়ে ইট মাথার নিচে ঘুমিয়ে আছে ভিক্ষুক। পাশে শুয়ে স্তন পান করছে অবুঝ শিশু।
# ফাট ফর্মের অন্ধকারাচ্ছন্ন জায়গায় ধোঁয়ার কুন্ডুলী পাকাচ্ছে একদল নেশাখোর।
দৃশ্য: দুই
লোকেশন: বিমান বন্দর সড়ক, কুড়িল বিশ্বরোডের সংযোগ স্থল।
সময়: সকাল সাড়ে দশটা।
দৃশ্যায়ণ...
# খুব বৃষ্টি হচ্ছে। রিক্সাওয়ালারা বৃষ্টিতে ভিঁজে প্যাডেল ঘুরাচ্ছে। যাত্রীরা ভিঁজে জুবুথুবু।
# পলিথিনে মোড়ানো ভুট্রার খই বিক্রেতা খই হাতে, জ্যামে আটকে পরা গাড়ী গুলোতে কাছে যাচ্ছে জীবনের তাগিদে।
# ছাতাহীন কিছু পথচারী বৃষ্টিতে ভিঁজেই গন্তব্যে ফেরার জন্য পা বাড়ায় জীবনের প্রয়োজনে।
# বৃষ্টির পনির ছটা থেকে শরীর বাঁচাতে গাড়ীর জানালা টেনে দেয় আয়েসী জীবন।
দৃশ্য: তিন
লোকেশন: গুলিস্থান।
সময়: দুপুর।
দৃশ্যায়ণ...
# রোদে খা-খা করছে। তৃষ্ণায় ওষ্ঠাগত পথিকের প্রাণ।
# ফুটপাথে হরেক আইটেমের সরবতের দোকান, তৃষ্ণা মেটাতে জুড়িমেলা ভার।
# ফুটপাথ জুড়ে অস্থায়ী দোকানীদের পসরা।
# দেইখ্যা লন বাইচ্ছা লনের হাকডাক।
# বিভিন্ন গন্তব্যে ছুটে চলা জীবন।
দৃশ্য: চার
লোকেশন: ফর্মগেট ওভার ব্রীজ।
সময়: বিকেল।
দৃশ্যায়ণ...
# হাজার-হাজার লোকের পারাপার।
# কেউ কারো আপন নয়। কেউ কারো পানে ফিরে চায় না।
# যে যার কাজ শেষে ছুটে চলছে গন্তব্যে।
# কেউ কেউ সময় বাঁচাতে, ওভারব্রীজ রেখে রাস্তা দিয়ে পার হতে গিয়ে জীবন হারায়।
দৃশ্য: পাঁচ
লোকেশন: ঢাকার বাইরে রাস্তার পাশের টং ঘর।
সময়: সন্ধ্যার পর।
দৃশ্যায়ণ...
# সাধারণ আয়ের শ্রমজীবিদের আবাসস্থল।
# সাত-আট ব্যাচেলারদের ঠাসাঠাসি জীবন-যাপন।
# স্টভ অথবা কেরোসিনের প্রেসার চুলায় রান্না করা।
# ভাত, আলুভর্তা, ডিমভাজা, ডাইল দিয়ে পেট ভরা।
# গাদাগাদি বিছানায় আগামী দিনের জীবনের অপো।
এই পর্যন্ত দৃশ্য ধারণ করা হয়েছে। আগামীতে নতুন কোন দৃশ্য ধারণ করা হলে আপনদের জানিয়ে দেবার আশা রাখি। আপাতত দৃশ্য ধারণ অনির্দিষ্ট কালের জন্য বন্ধ...
[ একটি ফান পোষ্ট ]
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০০৯ দুপুর ১:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


