গল্পানু: রুপার চিঠি
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
অনেক রাত চারদিকে পোকা ডাকার শব্দ, গভীর অন্ধকার। হঠাৎ ঘুম ভেঙ্গে গেল নোবেলের। তৃষ্ণা পেয়েছে। বেড সুইচে টিপ দিল। মনে হচ্ছে বিদ্যুৎ নেই, আস্তে আস্তে অন্ধকারের মধ্যেই টেবিলের কাছে গেল। এতণে চোখ থেকে অন্ধকার কেটে গেছে। গ্লাসে পানি ঢেলে পর পর দুই গ্লাস পানি পান করলো। তারপর খাটের কাছে গিয়ে মশারী খানিকটা সরিয়ে বসলো। কেমন ভ্যাপসা গরম পরেছে। আবার বিদ্যুৎ নেই। এসব ভাবতেই ফ্যান চলতে শুরু করলো। লাইট জ্বালালো।
মনটা কেমন যেনও অস্থির লাগছে। নোবেল মশারীর ভিতর ঢুকে লাইট নিভিয়ে সোজা হয়ে শুয়ে পড়লো। বালিশ সরিয়ে রাখলো মাথার একপাশে। কোনো কিছু যখন ভালো লাগেনা তখন বালিশ ছাড়া ঘুমানো ওর একট পুরানো অভ্যাস। ঘুমাতে চেষ্টা করলো, কিন্তু ঘুম আসছে না। কি একটা কষ্ট যেন বুক চিরে বের হয়ে আসতে চাইছে। এ সেই কষ্ট, যা ভুলতে ঘুমাতে আসার আগে নোবেল একের পর এক করে সাতটা সিগারেট ফুঁকেছে। আর আগুন দিয়ে বাম হাতের কব্জিতে দাগ দিয়েছে। তখনই পণ করেছে ও কথা আর কখনো মনে করবে না। যে ওর কথা একটুও ভাবলো না, ওর কষ্টের কথা চিন্তা করলো না। তাকে ও মনে করবে কেনো।
যে নিজের সুখের কথা ভেবে অন্যকে খুব সহজেই ভুলে যায়। স্বার্থপর। যার সাথে এত দিনের সম্পর্ক। যাকে নিয়ে বাঁচা মরার স্বপ্ন। এত কিছুর পরও যখন সে ওকে ছেড়ে চলে গেলো, তাকে মনে করবে কেনো। নোবেল কি পরিমান ভালোবাসতো রুপাকে তা বলে বোঝানো যাবে না। সম্বল থাকলে সম্রাট শাহজাহানের মতো রুপার জন্য তাজমহল বানাতো। আজ কিনা তার কথা মনেও করতে চায় না। কিছুতেই চোখের পাতা এক করতে পারছে না।
নোবেল বিছানায় উঠে বসলো। লাইট জ্বালালো। পড়ার টেবিলের কাছে গেল। ড্রয়ার খুলে রুপার দেয়া চিঠিটা বের করলো। কয়েকবার পড়লো চিঠিটা, শেষ কটা লাইনে বারবার ওর চোখ দুটো আটকে যায়। শেষ লাইন গুলো এমন-` তোমাকে আমার আর প্রয়োজন নেই। আজ থেকে তোমার আমার পৃথিবী আলাদা। তোমার আমার পথ ভিন্ন, চাওয়া-পাওয়া অন্য।'
২টি মন্তব্য ২টি উত্তর
আলোচিত ব্লগ
রাজনীতি নাকি ক্ষমতানীতি

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ১৯৮

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
শরাব পিনে দে.....

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।