মোবাইল ফোনের নতুন সিম কেনার সঙ্গে সঙ্গে তা চালু করার সুযোগ বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আগামী ১১ই অক্টোবর থেকে কার্যকর হবে নতুন এই সিদ্ধান্ত। এর ফলে আগামীতে সিম কেনার পর তাৎক্ষণিকভাবে আর চালু হবে না মোবাইল ফোন। সিম কেনার সময় বাধ্যতামূলক নিবন্ধনে দেয়া তথ্য যাচাই করে তবেই সংযোগ চালু করবে (পোস্ট অ্যাকটিভেশন) মোবাইল ফোন অপারেটররা। গতকাল বিটিআরসি ভবনে অনুষ্ঠিত মোবাইল ফোন অপারেটর প্রতিনিধিদের উপস্থিতিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। তবে সিদ্ধান্তটিকে বাস্তবসম্মত বলে মনে করছেন না অপারেটররা। কারণ সিম গ্রাহকের তথ্য যাচাই করতে অবশ্যই প্রথমে সরকারি ডাটাবেজে প্রবেশের অনুমতি দিতে হবে। এ বিষয়ে বিটিআরসি চেয়ারম্যান জিয়া আহমেদ বলেন, মুঠোফোন অপারেটরদের ৯০ দিন সময় বেঁধে দেয়া হয়েছে। সিস্টেম ডেভেলপ করে দ্রুত এই সিদ্ধান্ত কার্যকর করতে হবে। কারণ সংযোগ নেয়ার সময় অনেকেই ভুয়া ঠিকানা বা নাম ব্যবহার করে, যা দিয়ে যেকোনো ধরনের খারাপ কাজ বা অপরাধ করা সম্ভব। আর সংযোগ চালুর পরে অনেক সময় অপারেটরদের পক্ষেও সংযোগ গ্রহীতার নাম-ঠিকানা যাচাই করা সম্ভব হয় না। জিয়া আহমেদ আরও বলেন, বেশির ভাগ অপরাধের ক্ষেত্রে অপারেটররা সংযোগ গ্রাহকের দায়দায়িত্ব সংশ্লিষ্ট পরিবেশক ও খুচরা বিক্রেতার ওপর চাপিয়ে দেয়। তাই তাদের মাধ্যমে বিক্রীত সংযোগ ও সংশ্লিষ্ট ক্রেতার তথ্য তাদেরকেই সংরক্ষণ এবং যাচাইয়ের দায়িত্ব নিতে হবে। প্রয়োজনে বিটিআরসি জাতীয় ডেটাবেজে প্রবেশে অপারেটরদের সাহায্য করবে বলে আশ্বাস দেন তিনি। এই সিদ্ধান্তকে সময়োচিত উল্লেখ করে বাংলালিংকের করপোরেট বিভাগের প্রধান জাকিউল ইসলাম বলেন, এতে করে সংযোগ নেওয়ার গ্রাহকদের তথ্য সঠিকভাবে সংরক্ষিত হবে। আর এজন্য প্রয়োজনীয় কারিগরি খাতে বিনিয়োগেও অপারেটররা প্রস্তুত। কারণ কেনা সংযোগটির প্রথম কল রাউটেড হয়ে সংশ্লিষ্ট অপারেটরের কল সেন্টারে আসবে। উপস্থিত এজেন্ট গ্রাহকের দেওয়া তথ্য সরকারের সংরক্ষিত ডেটাবেজের সঙ্গে যাচাই করে প্রকৃত গ্রাহককে সংযোগ দেবে। তবে জাতীয় ডেটাবেজে প্রবেশের জন্য অনলাইন এক্সেস না পাওয়া পর্যন্ত এটি কার্যকর করা সম্ভব না। এক্ষেত্রে বিটিআরসির দ্রুত সাহায্য আশা করেন তিনি
মানবজমিন থেকে শেয়ার করা
লিনক
Click This Link
আলোচিত ব্লগ
সত্যকে স্বীকার করার সাহস কি আমাদের হারিয়ে যাচ্ছে?

আমাদের দেশে এখন অদ্ভুত এক রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছে। আপনি কোনো দলের সমালোচনা করলে- আপনি সেই দলের শত্রু।
আপনি কোনো দলের একটি ভালো... ...বাকিটুকু পড়ুন
পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?
পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?
ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন
২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি
সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।
একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন
এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।
রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।