somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিদ্যুৎ ও বাংলাদেশ- ২

১৭ ই জানুয়ারি, ২০১১ রাত ৮:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যখন এ পর্ব লিখব লিখব মনে করছি তখন সংশ্লিষ্ট প্রধান সংস্থা বিপিডিবি বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবনা রেখেছে। বানিজ্যিক পর্যায় বলে বিশেষায়িত করলেও তা্র যে সর্ব ক্ষেত্রেই প্রভাব তা সহজেই অনুমেয়।বিদ্যুৎ ও জ্বালানীর দাম বৃ্দ্ধি মানে আপাত ভাবে সরকারের আয় ব্যয়ের একটা স্বমন্বয়ের সুযোগ মাত্র যদিও দারিদ্র্য বিমোচন, মধ্য আয়ের দেশ,শিল্প নির্ভর স্বপ্নের সাথে তার দূরত্ব যোজন যোজন মাইল। মোটা দাগে বলা যায় অর্থনৈতিক চরমাবস্থা, রাজনৈতিক ও সামাজিক সুস্বপ্নকে চুরমার করে অপেক্ষাকৃ্ত দূর্বল গণতন্ত্রের দেশকে অস্থিতিশীল করবে। এমন এক সময়ে এসে বিদ্যুতের দাম বাড়ানোর কথা বলা হচ্ছে যখন উৎপাদন ছাড়া সরবরাহ আর বিপণনের ক্ষেত্রে আগ্রহ কম বা অস্পষ্ট এবং প্রান্তিক পর্যায়ে সেবার মান আর গ্রাহক বৃ্দ্ধির ইচ্ছা অনুপস্থিত। অন্য দিকে যে ব্যক্তিটি বিদ্যুৎ পেলনা সেও এর মুল্য বৃ্দ্ধি জনিত প্রভাবে বাজারে গিয়ে অর্থনৈতিক ভাবে ক্ষতি গ্রস্থ, এবং নিম্ন ও স্বল্প আয়ের মানুষের জন্য তা পর্বত সম।

তবুও পণ্য হিসাবে এবং প্রতিশ্রুত পরিকল্পনার দিক ভেবে যদি বিদ্যুতের মূল্য বাড়াতেই হয় তবে মনে রাখতে হবে সরবরাহের মান, অর্থনৈতিক প্রভাব এবং উৎপাদন খাতে এর যথাযোগ্য ব্যবহার। প্রস্তাবনায় বৃ্দ্ধির রোড ম্যাপে এ গুলোর ব্যাপারে যথাযথ আলোচনা আশা করেছিলাম এবং কৃ্ষি, শিল্প, সমাজ কল্যান বিষয়ক স্বমন্বয় প্রয়োজন ছিল।

একটু অন্য দিকে মুখ ফিরানো যাক, আমাদের জাতীয় আচারণে অসহিষ্ণুতা,অবকাঠামোগত দূর্বলতা, জ্বলানী স্বল্পতা, সর্বক্ষেত্রেই অব্যবস্থাপনার কারণে সাধারণ মানুষ প্রকৃ্ত উৎপাদনশীল খাতে সম্পৃক্ত হবার সাহস করছেনা, বানিজ্যিক ব্যাংকে ক্রমাগত সুদের হার পতনের জের ধরে ছুটে চলেছে পুঁজি বাজারের দিকে।আর জনতার পুঁজি যারা গ্রহণ করছে তারা উৎপাদনকে প্রাধান্য না দিয়ে ঘুরে ফিরছে পুঁজি বাজারের অলিতে গলিতে যার ফলে বাজার আজ প্রকৃ্ত বৈশিষ্টহীন তথাকথিত পুঁজি বাজারে পরিণত হয়েছে।।যেখানে ব্যবস্থাপনা গড়ে তুলেছে বিনিয়োগকারীর জন্য এক মুখি পথ সেখানে সংশ্লিষ্ট সংস্থা গুলো দূষছে বেচারা বিনিয়োগকারীকে ।এ দায় যেমন মূদ্রা নিয়ন্ত্রনকারী সংস্থার ঠিক তেমন বাজার নিয়ন্ত্রনকারী সংস্থার, বানিজ্যিক ব্যাংক এবং সরকার নামক যন্ত্রের।

যদি বিদ্যুৎ আর অবকাঠামোর কথা আজও চিন্তা করা যায় তবে খুব নিকট ভবিষ্যতে দেখা যাবে মানুষ তার জনশক্তি ঘন্টা নষ্ট করে কেবল পুঁজি বিনিয়োগ করে বসে না থেকে পুরো দেশকেই উৎপাদনের কারখানায় পরিণত করেছে। পুঁজির প্রবাহ আর উৎপাদনের গতি অর্থনীতিকে বেগবান করেছে। এখন যারা এ ব্যপার গুলো দেখ ভাল করছেন তাঁদের পরিচর্যার ধরণে হাজারো সমস্যা আছে, যেমন বলা যায় পুস্তকি জ্ঞানকে ব্যবহারিক ভাবে প্রয়োগ যোগ্য করবার জন্য প্রয়োজনীয় সংস্কার করতে পারছেন না তাঁরা।আই এম এফ, আর বিশ্ব ব্যাংক বাংলাদেশের প্রতিটি মানুষের চাহিদা ও ভাগ্য নিয়ে কাজ করবেনা ফলে তাদের ফর্মুলা বাংলাদেশ উন্ন্য়নের জন্য হাজারটা পদ্ধতির একটা হতে পারে প্রধানটা নয় কোন মতেই।ঋনের প্রবাহ ও সহায়তা কমলেও আমরা ওদের ফর্মুলা নিতে আগ্রহী কারণ এতে ব্যর্থতার দায় এড়ানো যায় আর টেকসই ব্যবস্থাপনা বা পরিকল্পনার জন্য ব্যক্তি পর্যায়ে শ্রম দিতে হয়না। বিশ্বায়নের চাপে তাই প্রতি দিনই হারিয়ে যাই আমরা নিজের অজান্তে-----------
(চলবে--------------)
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নস্টালজিক

লিখেছেন সামিয়া, ১৬ ই মার্চ, ২০২৬ রাত ৩:৩৩



আমার ঘরটা এখন আর আগের মতো লাগে না। দরজার লক নষ্ট, বন্ধ করলেও পুরোপুরি বন্ধ হয় না, আধখোলা হয়ে থাকে। বুকশেলফে ধুলো জমে আছে, ড্রেসিং টেবিলের পর্দাটা এলোমেলোভাবে ঝুলে... ...বাকিটুকু পড়ুন

স্বপ্ন যখন মাঝপথে থেমে যায়: ঢাকার জলপথ ও এক থমকে যাওয়া সম্ভাবনার গল্প

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই মার্চ, ২০২৬ সকাল ৮:২৫

ঢাকার যানজট নিয়ে আমরা অভিযোগ করি না এমন দিন বোধহয় ক্যালেন্ডারে খুঁজে পাওয়া যাবে না। অথচ এই যানজট নিরসনের চাবিকাঠি আমাদের হাতের নাগালেই ছিল—আমাদের নদীগুলো। সম্প্রতি বিআইডব্লিউটিএ ঘোষণা করেছে যে,... ...বাকিটুকু পড়ুন

কেন আমি ইরানের বিরুদ্ধে-২

লিখেছেন অর্ক, ১৬ ই মার্চ, ২০২৬ দুপুর ১:১৪



ইরান বিশ্বসভ্যতার জন্য এক অভিশাপ, এক কলঙ্ক। কাঠমোল্লারা ক্ষমতা পেলে একটি রাষ্ট্রের যে কি পরিণতি হয়, তার জ্বাজ্জল্যমান উদাহরণ ইরান। সম্পূর্ণরূপে অসভ্য বর্বর অসুস্থ রাষ্ট্র গড়ে উঠেছে সেখানে। যেখানে... ...বাকিটুকু পড়ুন

ভাগাভাগি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই মার্চ, ২০২৬ বিকাল ৩:৩৭

ভাগাভাগি
সাইফুল ইসলাম সাঈফ

এলাকায় এক ইফতার মাহফিল-এ
দাওয়াত পাই আর যথাসময় চলে যাই।
অনেক মানুষ পড়ছে দোয়া দুরুদ
ঘনিয়ে আসছে রোজা ভাঙার সময়।

তখন সবার সামনে বিলিয়ে দিচ্ছে বিরিয়ানি
আমার ভাবনা- হয়ত কেউ ভাবছে
যদি একসাথে খাওয়া... ...বাকিটুকু পড়ুন

২০২৩ এ ওয়াকআউট করেছিলেন, ২০২৬ এ তিনিই ঢাবির ভিসি ।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:২২


২০২৩ সাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সভা চলছে। একজন শিক্ষক দাঁড়িয়ে বললেন, হলগুলোতে ছাত্রলীগের গেস্টরুম নির্যাতন বন্ধ করতে হবে। কথাটা শেষ হতে না হতেই তৎকালীন ভিসি জবাব দিলেন, "গেস্টরুম কালচার... ...বাকিটুকু পড়ুন

×