somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

 খুলনা বিশ্ববিদ্যালয় বাসের চাপায় শিক্ষার্থী নিহত

২৭ শে ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাসের চাপায় হাদিউল ইসলাম নামের এক ছাত্র নিহত হয়েছেন। তিনি ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি বিভাগের প্রথম বর্ষের ছাত্র। আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বেলা দেড়টার দিকে শহীদ মিনারের সামনে থেকে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাসটি শিক্ষার্থীদের নিয়ে রওনা হয়। বাসটি শহীদ মিনার থেকে ক্যাফেটেরিয়ার দিকে যাওয়ার সময় সেখানে অপেক্ষারত হাদিউল ইসলাম বাসে উঠতে গিয়ে ধাক্কা খেয়ে পড়ে যান। এ সময় ওই বাসের চাপায় তিনি ঘটনাস্থলেই মারা যান। তবে চালক পালিয়ে গেছেন।
এ ঘটনায় বিক্ষুব্ধ ছাত্ররা বাসটিতে ভাঙচুর ও পরে আগুন ধরিয়ে দেন। ছাত্ররা পদার্থ ও রসায়ন বিভাগের ল্যাব, কর্মচারীদের আবাসিক ভবন এবং বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়িতেও ভাঙচুর চালান। এ ছাড়া তাঁরা একে একে ক্যাম্পাসে থাকা বিশ্ববিদ্যালয়ের ছয়টি বাস ভাঙচুর ও একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। পরে তাঁরা বিশ্ববিদ্যালয়ের খুলনা-সাতক্ষীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। এ সময় আরও একটি মোটরসাইকেল জ্বালিয়ে দেন ছাত্ররা। বেলা দুইটা থেকে বিক্ষুব্ধ ছাত্ররা খুলনা-সাতক্ষীরা মহাসড়কে অবস্থান নিলে ওই মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
খুলনা জেলা পুলিশ সুপার তানভীর হায়দার চৌধুরী প্রথম আলো অনলাইনকে বলেন, ‘দুর্ঘটনার পর শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওই বাসটি পুড়িয়ে দিয়েছে। এ ছাড়া আরও পাঁচ-ছয়টি বাস ভাঙচুর করেছে। ক্যাম্পাসের ভেতরে উত্তেজনাকর অবস্থা বিরাজ করলেও বাইরের পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।’
এ ব্যাপারে উপাচার্য মো. সাইফুদ্দিন শাহ বলেন, এ ঘটনায় থানায় মামলা করা হবে। ঘটনার পরিপ্রেক্ষিতে বিকেল পাঁচটার দিকে সিন্ডিকেট সভা শুরু হয়েছে।
সূত্রঃ
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কে আমারে ডাকে?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২০

কিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন

ইরানের ভুল বনাম যুদ্ধকৌশল

লিখেছেন আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯






ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে... ...বাকিটুকু পড়ুন

লোভে পাপ, পাপে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১:৫২


"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

চর্যাপদঃ বাংলা ও বাঙালির ঐতিহ্য

লিখেছেন কিরকুট, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ৭:০৮

চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হিসেবে স্বীকৃত হলেও, এর ভাষা ও উৎস নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলে আসছে। ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থাগার থেকে হরপ্রসাদ শাস্ত্রী এই পদগুলি আবিষ্কার করেন এবং... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

×