somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

“রাসেল বিন সাত্তার” কে আটক করে কি প্রমান করতে চাইলো র‌্যাব ?ヅ

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এতক্ষন ধরে টিভিতে র‌্যাবের সংবাদ সম্মেলনটা দেখছিলাম। অনেকেই হয়তো ভাবতেছেন র‌্যাব একটা কামের মত কাম কইরে ফালাইছে !! কচু :-P রাষ্টিয় নিরাপত্তা - প্রযুক্তি কাজে লাগিয়ে এমন একজনকে আটক করেছে , যে র্আন্তজাতিক বিভিন্ন সাইটে পাওয়া একটা ভিডিও লিংক তার ব্লগ ও ফেসবুকে শেয়ার করেছে মাত্র। অথচ সংবাদ সম্মেলনে র‌্যাবের মিডিয়া র্কতৃপক্ষ অনেকটা ইনিয়ে যা বোঝাতে চাইলো, তা হলো টাঙ্গাইলের মাঝিপাড়ার ঐ রাসেল বিন সাত্তার আল-জাওয়াহিরির নামে কথিত অডিও বার্তা ওয়েবসাইটে প্রচারের জন্য প্রধান দায়ী !!

অথচ,

আল-কায়েদা প্রধান আয়মান আল জাওয়াহিরির কথিত প্রায় ২৯ মিনিটের অডিও বার্তাটি ২০১৩ সালের ৪ নভেম্বর প্রথম “দাওয়াইল্লাহ” নামে একটি ওয়েবসাইট প্রচারিত হয় । এর পরে গত ১৪ জানুয়ারি অডিও বার্তাটি মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্য থেকে জিহাদোলজি ডট নেট (jihadology.net) নামের ওয়েবসাইটটি থেকে আবারো প্রচার করা হয়।

এবং,

রাশেল স্পষ্ট ভাবে বলেছে : অডিওটি জিহাদোলজি ডট নেট (jihadology.net) নামের ওয়েবসাইট থেকে পেয়েছে সে । কারন রাসেল ঐই সাইটের সাব্সক্রাইবার । সেই মতে আমি-আপনি যে কেও এমন হাজারটা সাইটের সাব্সক্রাইবার হতে পারি। তাই বলে কি সাব্সক্রাইবার মানেই অপরাধি ?

আমরা যদি একটু ভিন্ন দৃষ্টিতে দেখি এই একই অভিযোগে একাত্তর টিভির মোজাম্মেল বাবুরেও গ্রেফতার করা দরকার । কারন রাসেল বিন সাত্তার যেমন ইন্টারনেটে পাওয়া লিংক প্রচার করেছে তার ব্লগে ,তেমনি একাত্তর টিভি ঐ ভিডিও প্রচার করেছে !! এখানে দুই জনই প্রচারক । অথচ র‌্যাব এমন ভাব নিয়া সংবাদ সম্মেলন করলো, যে রাসেল -ই আলকায়দার প্রচার সম্পাদক !!!

আর তারোও একধাপ এগিয়ে কোন তথ্য প্রমাণ ছাড়াই ৭১টিভি,24 চ্যানেল ও বিডিনিউজ বলতেছে রাসেল নাকি “বাশের কেল্লার” এডমিন !!! অথচ র‌্যাবের মিডিয়া র্কতৃপক্ষ স্পষ্ট করেই বলেছে রাসেল বিন সাত্তার “বাশের কেল্লার র্ভাসন 2" [https://www.facebook.com/basherkellaversion2] এর এডমিন। “বাশের কেল্লার” নামের সাথে বাল-ছাল হাজার নাম যুক্ত করা তো লক্ষটা পেইজ আছে । তার মানে কি সবাই “বাশের কেল্লার” এডমিন !!! ছ্য.:-/

সত্যি ভাবতে অবাক লাগে , এই আমাদের দেশের নিরাপত্তা বাহীনির স্পেশাল ব্রাঞ্চ !!! এই আমাদের মিডিয়া !!!

তাই বলি,

সত্যিকারেই যদি এই বিষয়টির সমাধানের ইচ্ছা থাকে , তবে মুল হোতাদের ধরুন। এইসব নিরিহ ছেলেপেলেকে ধরে খোকাখুকির খেলা খেইলেন না

বিদ্র : এখানে আমি ঐ ছেলেটির পক্ষে বলিনি ,বরং র‌্যাব নাটকের সমালোচনা করেছি !!!
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:১১
৭টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কারিনা কায়সারের মৃত্যু, সোশাল মিডিয়া ও কিছু কথা

লিখেছেন অর্ক, ১৭ ই মে, ২০২৬ দুপুর ১:০৬



কারিনা কায়সারের মৃত্যু দুঃখজনক। কষ্ট পেয়েছি। তার দাদি দাবার জীবন্ত কিংবদন্তি রানি হামিদ সকলের পরিচিত। বহুবার টুর্নামেন্ট খেলতে দেখেছি। অমায়িক মানুষ। কারিনার বাবা কায়সার হামিদও স্বনামধন্য ফুটবলার। মোহামেডান ও... ...বাকিটুকু পড়ুন

হাতছানি

লিখেছেন আহমেদ রুহুল আমিন, ১৭ ই মে, ২০২৬ রাত ১০:২২

বাঁশবনের উপরে গোধূলীর আকাশে
কি'যে অপরুপ লাগে একফালি চাঁদ,
কাশবনের দুধারে মৃদুমন্দ বাতাসে
ঢেউ খেলে যায় সেথা জোৎস্নার ফাঁদ-
আহা..., কী অপরুপ সেই 'বাঁশফালি চাঁদ' ।

পাখিদের নীড়ে ফেরা কল-কাকলীতে
শিউলী-কামিনী যেথা ছড়ায় সুবাস,
আজানের... ...বাকিটুকু পড়ুন

কিচ্ছু চাই না আমি, আজীবন ভালোবাসা ছাড়া!

লিখেছেন রাজীব নুর, ১৭ ই মে, ২০২৬ রাত ১১:৫১



অতি তুচ্ছ বিষয় গুলোতে আমি আনন্দ পাই।
পথে ঘাটের সব রকম দৃশ্য আমি উপভোগ করি। পথে হেটে যাচ্ছি, একসাথে অনেক গুলো কাক কা কা করতে করতে উড়ে গেলো! এটা দেখে... ...বাকিটুকু পড়ুন

মগজহীন গোল্ডফিশ মেমোরি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৮ ই মে, ২০২৬ রাত ১:০১



বাংলা ব্যাকরণ ও বাংলা অভিধান যারা পড়েছেন তাদের জানার কথা “মগজহীন” শব্দ নতুন কোনো শব্দ না। “মগজহীন” শব্দটি বাংলা ব্যাকরণ ও বাংলা অভিধানে কখন কোন সালে নথিভুক্ত হয়েছে? -... ...বাকিটুকু পড়ুন

ভবিষ্যতের স্পষ্ট বার্তা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই মে, ২০২৬ সকাল ৭:১৭



কারিনা ইস্যুতে যা ঘটেছে, তা শুধু একটি পরিবারের আত্মপক্ষ সমর্থন না- এটা জনমতের একটি স্পষ্ট প্রতিফলন। যদি শুধুমাত্র আওয়ামী লীগের পক্ষ থেকেই হেটস্পিচ আসতো, তাহলে কারিনার মা জানাজার পর... ...বাকিটুকু পড়ুন

×