somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তাঁর শুধু বিশ্বকাপটাই চাই !

১৮ ই মে, ২০১৪ রাত ১১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


নিজেকে সেরা প্রমাণ করতে আর কি চাই একজন ফুটবলারের? টানা চারবার বিশ্বের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন, তিনবার হয়েছেন ইউরোপের সর্বোচ্চ গোলদাতা। বার্সেলোনার হয়ে এক মৌসুমে সম্ভাব্য ছয় শিরোপাসহ ঘরোয়া ও মহাদেশীয় মিলিয়ে অগুনতি ট্রফিতে ভরা আলমারি। অলিম্পিকের সোনার পদকটাও বাদ নেই। এত কিছুর ভিড়েও কিসের যেন কমতি, বিশ্বের সেরা খেলোয়াড়ের যে বিশ্বকাপ জেতার সুখস্মৃতিটাই নেই লিওনেল মেসির!

বিশ্বকাপ জেতেননি ইয়োহান ক্রুইফ, আলফ্রেডো ডি স্টেফানো, ফেরেঙ্ক পুসকাস। তাই বলে তাঁদের শ্রেষ্ঠত্ব নিয়ে সন্দেহ নেই কারোরই। কিছুদিন আগে পর্যন্তও মেসি মনে করতেন, নিজেকে সেরা প্রমাণের জন্য বিশ্বকাপ জেতার প্রয়োজন নেই। কিন্তু বিশ্বকাপের আগে মন বদলেছেন মেসি, ‘বিশ্বকাপ না জিতে কেউ কিংবদন্তি হতে পারে না।’
2014 FIFA World Cup Brazil


২০০৬ বিশ্বকাপে খেলেছিলেন প্রথম, তখনো ঠিক তারকা নন বরং ‘বিস্ময় বালক’ হিসেবেই মেসির পরিচিতি। ৭৫ মিনিটে ম্যাক্সি রদ্রিগেজের বদলি হিসেবে মাঠে নেমে ৮৮ মিনিটেই গোল করেছিলেন সার্বিয়ার বিপক্ষে ম্যাচে, বিশ্বকাপে মেসির একমাত্র গোল। এরপর বেঞ্চে বসেই দেখেছেন টাইব্রেকারে জার্মানির কাছে দলকে হেরে যেতে। চার বছর পর মহাতারকা হয়েই কোচ ম্যারাডোনার সঙ্গে তাঁর যুগলবন্দিতে অনেকেই ভেবেছিলেন ৮৬-র পুনরাবৃত্তি বুঝি হয়েই যাবে! কোয়ার্টার ফাইনালে আবারও সেই জার্মানি, সেবার ৪-০ গোলে রীতিমতো ধরাশায়ী, বিদায় নেন শূন্য হাতে।

এবারের আর্জেন্টিনা দল গেলবারের চাইতে অনেক গোছানো, অনেক পরিণত। মেসি পাশে পাচ্ছেন অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জেতা জনাকয়েক পুরনো সতীর্থের পাশাপাশি ইউরোপের সেরা লিগগুলোয় ভালো করা বেশ কয়েকজনকে। মেসির ভাষায়, ‘আর্জেন্টিনা নামটা মানেই হচ্ছে ফেভারিটদের মধ্যে থাকা। আমরা ভালো করছি এবং আমাদের দারুণ কিছু করে দেখানোর ভালো সম্ভাবনা আছে। আমরা মাথা ঠাণ্ডা রেখেই বিশ্বকাপ খেলতে যাচ্ছি, আশা করছি লক্ষ্যে পৌঁছাব।’ লক্ষ্যটা যে ১৩ জুলাই মারাকানায় আনন্দ উৎসবে মেতে ওঠা, সে কি আর বলে দিতে হয়! এএফপি

2014 FIFA World Cup Brazil


#2014FIFAWorldCupBrazil
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কলকাতায় নিয়মিত যারা যাতায়ত করেন তারা এই প্রশ্নের মূখোমুখি হবেন প্রায়ই।

লিখেছেন ইমরান আশফাক, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৩

আচ্ছা, আপনাদের মধ্যে যারা কলকাতায় যাতায়ত করে থাকেন তারা স্হানীয়দের কাছেকি এই প্রশ্নটির মূখোমুখী হয়েছেন নিয়মিতভাবে: দেশভাগের সময় বাংলাদেশকে দেয়া হয়েছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদ আর ভারতকে দেয়া হয়েছিলো খুলনা... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা কেন কওমী জননী হয়েছিলেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ২:২৯


আওয়ামী লীগ করেন এমন অনেক মানুষ বিষয়টি নিয়ে অস্বস্তি বোধ করেন। শেখ হাসিনা কেন কওমি জননী উপাধি গ্রহণ করলেন? আসলে সবাই যা বলতে চান,আওয়ামী লীগের রাজনীতি তো এমন... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×