somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আর মাত্র ২৪ দিন : এখনও অপ্রস্তুত উদ্বোধনী ভেন্যু !

২০ শে মে, ২০১৪ সকাল ১০:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দরজায় কড়া নাড়ছে ব্রাজিল বিশ্বকাপ। ১২ জুন উঠবে মহাযজ্ঞের পর্দা। অথচ যে স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে সেই সাও পাওলোর করিন্থিয়ান্স অ্যারেনার প্রস্তুতি এখনও ঢের বাকি। ৩১ ডিসেম্বরের মধ্যে বিশ্বকাপের ১২টি স্টেডিয়ামের সবকয়টিই ফিফার কাছে হস্তান্তরের বাধ্যবাধকতা ছিল। কিন্তু পারেনি ব্রাজিল। বাধ্য হয়ে প্রস্তুতির সময় আরও বাড়িয়ে দেয় ফিফা। এরপরও করিন্থিয়ান্স স্টেডিয়ামের প্রস্তুতি নিয়ে মারাত্মক চ্যালেঞ্জের মধ্যে পড়েছে আয়োজকরা। এ ভেন্যুর অবকাঠামো নির্মাণের বাজেটও ছাড়িয়ে গেছে।
ফেবু মামার বিশ্বকাপ..
বিশ্বকাপের অবকাঠামো নির্মাণ নিয়ে এ পর্যন্ত যে আট শ্রমিকের প্রাণহানি হয়েছে এর মধ্যে তিনজনই ছিলেন সাও পাওলোতে। ২৭ নভেম্বর নির্মাণ শ্রমিকদের ওপর ক্রেন ভেঙে পড়লে অ্যারেনা ডি করিন্থিয়ান্সে দুজন মারা যান। ২১ মার্চ এ ভেন্যুতে আরেকজন শ্রমিকের প্রাণহানি ঘটে। প্রাণহানির এসব ঘটনায় দুই সপ্তাহ কাজ বন্ধ থাকায় উদ্বোধনী ভেন্যুর প্রস্তুতি নিয়ে দীর্ঘসূত্রতা তৈরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এমন অবস্থায়ই আগামী করিন্থি্থয়ান্স স্টেডিয়ামে ব্রাজিল লিগের করিন্থিয়ান্স-ফিগারেন্সের ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখন পর্যন্ত স্টেডিয়ামটিতে বসার উপযোগী ২০ হাজার সিট বসানো হয়েছে। গ্যালারির বাকি অংশের নিরাপত্তা ব্যবস্থা এখনও নিশ্চিত হয়নি। ভেন্যুটির অগি্ননিরাপত্তা ব্যবস্থাও। অথচ ক্লাব দুটি জানিয়েছে, তারা ৪০ হাজারের মতো টিকিট বিক্রি করবে। তবে বিশ্বকাপের জন্য ভেন্যুটির গ্যালারিতে সিট থাকবে ৬৮ হাজার। এটাই হবে এবারের বিশ্বকাপের সর্বোচ্চ ধারণ ক্ষমতাসম্পন্ন ভেন্যু।
2014 FIFA World Cup Brazil
করিন্থিয়ান্স স্টেডিয়ামে ইন্টারনেট ও মোবাইল ফোন ব্যবহারেও পর্যাপ্ত সুযোগ সুবিধা পাওয়া যাবে কি-না? এ নিয়ে এখনো শঙ্কা কাজ করছে। এ ভেন্যুটি থেকে থ্রি-জি নেটওয়ার্ক ব্যবস্থা অনেক দূরে বলে জানা গেছে। এছাড়া ফিফা যেমন নিরাপত্তা ব্যবস্থা চেয়েছিল করিন্থিয়ান্স স্টেডিয়ামে এর পরিধি অনেকটা ছোট করে আনা হয়েছে। স্টেডিয়ামের প্রবেশমুখে যে মেটাল ডিটেকটর বসানোর কথা ছিল তা এখনও চালু করা হয়নি।

কাজ শুরু হওয়ার চার মাস পর ২০১১ সালের অক্টোবরে সিদ্ধান্ত নেয়া হয় সাও পাওলোতে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠানের। এ ভেন্যুটিতে সেমিফাইনালসহ বিশ্বকাপের ছয়টি ম্যাচ অনুষ্ঠানের কথা রয়েছে। কিন্তু বিভিন্ন কারণে বিঘ্ন ঘটায় এখনও শেষ হয়নি স্টেডিয়ামটির নির্মাণ কাজ। ভেন্যুটির গ্যালারিতে সিট বসানোর কাজ এখনও শেষ না হলেও ২১ মে ফিফার কাছে হস্তান্তর করতেই হবে আয়োজকদের। হস্তান্তরের পর হয়তো সিট এবং ছাদে গ্লাস বসানোর কাজ সম্পন্ন করা হবে বলে ধারণা করা হচ্ছে।

সাও পাওলোর করিন্থিয়ান্স স্টেডিয়ামের অবকাঠামো নির্মাণের জন্য বিশাল অঙ্কের অর্থ ব্যয় করছে আয়োজকরা। এর পরিমাণ ৪১১ মিলিয়ন থেকে ৪২৪ মিলিয়ন ডলার; যা আসরের মোট বাজেটের ১৪ থেকে ১৮ শতাংশ। বিশাল অঙ্কের অর্থ খরচ হলেও ভেন্যুটির নির্মাণ কাজ শেষ মিনিটে সম্পন্ন হবে বলে ২২ এপ্রিল পরিদর্শন শেষে জানিয়েছিলেন ফিফা সেক্রেটারি জেরোমি ভালকে। মূল ভেন্যুটির চাবি এপ্রিলের ১৫ তারিখ ক্লাব করিন্থিয়ান্সের কাছে হস্তান্তর করা হয়েছে। এরপর ভেন্যুটিতে এখন পর্যন্ত ক্লাবটির তিনটি লিগ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে এ ভেন্যুতে মুখোমুখি হবে ব্রাজিল-ক্রোয়েশিয়া। এর আগে কী করিন্থিয়ান্স অ্যারেনার সব কাজ শেষ হবে? এ প্রশ্ন থেকেই যাচ্ছে।
2014 FIFA World Cup Brazil

#2014FIFAWorldCupBrazil
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কলকাতায় নিয়মিত যারা যাতায়ত করেন তারা এই প্রশ্নের মূখোমুখি হবেন প্রায়ই।

লিখেছেন ইমরান আশফাক, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৩

আচ্ছা, আপনাদের মধ্যে যারা কলকাতায় যাতায়ত করে থাকেন তারা স্হানীয়দের কাছেকি এই প্রশ্নটির মূখোমুখী হয়েছেন নিয়মিতভাবে: দেশভাগের সময় বাংলাদেশকে দেয়া হয়েছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদ আর ভারতকে দেয়া হয়েছিলো খুলনা... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা কেন কওমী জননী হয়েছিলেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ২:২৯


আওয়ামী লীগ করেন এমন অনেক মানুষ বিষয়টি নিয়ে অস্বস্তি বোধ করেন। শেখ হাসিনা কেন কওমি জননী উপাধি গ্রহণ করলেন? আসলে সবাই যা বলতে চান,আওয়ামী লীগের রাজনীতি তো এমন... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×