somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আহমেদ রুহুল আমিন
মানুষের জীবনকাল মাত্র দু’দিনের, যার একদিন যায় স্বপ্ন দেখতে আর একদিন যায় স্বপ্ন ভাঙ্গতে । আমার ইউটিউব চ্যানেল http://www.youtube.com/@ahmedrhl63

।। কতো কাদিম মুই নিধুয়া পাথারে ।।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

( এক সময় বাংলাদেশের উত্তরবঙ্গে গোলাভরা ধান,পুকুরভরা মাছ এবং গোয়ালভরা গরুর ছড়াছড়ি ছিল ৷ নিধুয়াপাথার (খোলা প্রান্তর ) ছিল সবুজ-শ্যামল ফসলে জড়ানো বিশাল চাদরের আস্তরন ৷ যার বুক চিরে আঁকা-বাকা হয়ে চলে গেছে সিঁথির মতো পথ ৷ সেই পথ দিয়ে সারি সারি চলছে পণ্যবোঝাই কিংবা কোন নায়রি নিয়ে চলা অলস দূপুরে চাকায় অদ্ভুত শব্দ নিয়ে চলা গরুর গাড়ি …!! সাথে গাড়োয়ানের গলাছেড়ে গাওয়া সোদা-মাটির গন্ধভরা ভাওয়াইয়া গান৷ আমাদের চল্লিশ-পঞ্চাশের কোটায় যাদের বয়স তারাই এসব প্রত্যক্ষ করেছি ৷ আর এখন ? সবকিছু কেমন যেন উলট-পালট হয়ে গেছে ৷ আধুনিকতা নাকি ভীনদেশী সংস্কৃতির ছোঁয়া এখন গ্রাম-শহরের ভেদাভেদ ছিন্ন করে অন্য এক গ্রামবাংলায় রুপ নিয়েছে ৷ তাইতো আজকের প্রজন্মের বেশীরভাগ পছন্দ ভীনদেশী সংস্কৃতি ৷ কেন এমনটি হচ্ছে ? আকাশ সংস্কৃতির আগ্রাসন নাকি দেশীয় সংস্কৃতির চর্চার অভাব ?হালে সময়ের সাথে কিংবা শিক্ষা / সভ্যতার বিকাশ ও মানূষের জীবন যাত্রার মানোন্নয়নের সাথে সাথে পরিবতর্নের সংস্কৃতি তথা আকাশ সংস্কৃতিও গ্রাস করেছে আমাদের শিকড় সংস্কৃতি কিংবা বলা যায় পড়শি দেশের বহুমাত্রিক সংস্কৃতি আমাদের নুতন প্রজন্মকে শিকড় থেকে ছিনিয়ে নিয়ে দাঁত কেলিয়ে হাসছে । আমরা পরিবর্তন চাই , সবকিছুর বিকাশও হোক এই গ্লোবাল ভিলেজের সাথে পাল্লা দিয়ে । তবে, দেশীয় সংস্কৃতিকে বিসর্জন দিয়ে নয় । কেননা, শিকড় উপড়ানো বৃক্ষ দৃঢ়ভাবে টিকে থাকতে পারেনা । আজকের পোস্টের গানের কথাগুলো সেই আঙ্গিকে লেখা । )

।। কতো কাদিম মুই নিধুয়া পাথারে ।।

আজি মনের দুঃখে মইশাল বন্ধুর মুখখান হইছে ভার,
কোন্ঠে গেইল সেই গাড়িয়ালভাইর নিধুয়া পাথার ।
হামার উত্তর পাড়াত ভর দুপুরে কিসের আহাজারি-
কাত্তিক মাইসা মংগা হামার সারা জনম ভরি ।
দুই ধার খাইয়া তিস্তা নদী বছর ভরি কান্দে-
পুটি মাছের লোভে বগা আর পড়েনা ফান্দে ।
আইজ ঘাড়ের গামছায় নাই পিরিতি কাজল ভোমরার-
কোন্ঠে গেইল সেই গাড়িয়ালভাইর নিধুয়া পাথার ।।

জলপাইতলার চেংরা বন্ধু হইছে জনম দুখি,
ও তার ঘর ছাড়িয়া গার্মেন্টস খাটে পরানের লক্ষী ।
সোনায়-রুপায় মেশায় নোলক নাই আর পিন্ধার সখ-
বানিয়া বন্ধুর মন কাড়েনা সোনার কইণ্যার ঢক ।
আইজ রংপুরে আর নাইরে বন্ধু সেই রং-রসের বাহার-
কোন্ঠে গেইল সেই গাড়িয়ালভাইর নিধুয়া পাথার ।।

প্রধান,সরকার,প্রামানিকের পেট-পকেট আইজ খালি-
রাস্তা-ঘাটে ‘ মফিজ ’ বলে দেয়ছে সবায় গালি ।
সব হারাইয়া সুখ-ধনের আইজ এমন দুঃখ মনে-
ভোগ-পিয়াসে দিন কাটে তার ঘোরে স্টেশনে ।
আইজ গলাত নাই সেই ভাওয়াইয়ার টান দিল হইছে আন্ধার -
কোন্ঠে গেইল সেই গাড়িয়ালভাইর নিধুয়া পাথার ।।

——
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সত্যকে স্বীকার করার সাহস কি আমাদের হারিয়ে যাচ্ছে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৪৩

সত্যকে স্বীকার করার সাহস কি আমাদের হারিয়ে যাচ্ছে?

আমাদের দেশে এখন অদ্ভুত এক রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছে। আপনি কোনো দলের সমালোচনা করলে- আপনি সেই দলের শত্রু।
আপনি কোনো দলের একটি ভালো... ...বাকিটুকু পড়ুন

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

লিখেছেন জুল ভার্ন, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন

২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৯

সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।

একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

×