।। 'মামা টাকা'- 'টাকা মামা' ।।
১১ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
'মামা'দের হাতে ছোঁয়া
অভিনব যন্ত্র ,
নিমেষেই হাওয়া হয়
সব 'যাদুমন্ত্র' ।
অফিস বা আদালতে
'মামা' থাক যেপদে,
সময়েই দেখা মেলে
আপদে কি -বিপদে ।
চলনে কী বলনে তার
থাকে সদা ভক্তি,
হাতে থাকে সবসময়
মারফতি শক্তি ।
লাখ থেকে কোটি টাকা
কিংবা হাজারে,
'মামা' থাকে ঘাপটিতে
চাকুরির বাজারে ।
থানা আর কারাগার
ডাক্তারী সিরিয়াল,
হাসপাতালের সীট
হোস্টেলে ফিরি ডাল।
পোস্টিং ভাল তথা
অফিসের ফাইলে,
মামলায় জট বাঁধা
জমিজমা- আইলে ।
বিদেশে পাড়িজমা
পাসপোর্ট- ভিসাতে,
নগদে কি লাইসেন্স
জালজুড়ি মিশাতে ।
বাসাবাড়ি ঠিকাদারি
রাজনীতি সাপোর্টে,
সবকিছু ফিকে হয়
'মামা'দের দাপটে ।
'মামারা' সবসময়
হয় নিঃস্বার্থ,
সমাজের 'চাচারা'তো
দেখে নিজ স্বার্থ !
'মামা'দের এক চেহারা
ফর্সা বা কালা হোক,
এক রং 'টাকা'টাই
'বাপে'দের শালা হোক ।
স্মরণে কেউ রাখেনা‘তো
'মামাদের দুঃখ',
এতো কিছু ইজি হয়
'টাকা' নয় মুখ্য '!!
সবকাজে 'মামা' ছাড়া
আমাদের গতি নেই,
দিনকাল পাল্টালে
'মামা'দের ক্ষতি নেই ।।
------------
সর্বশেষ এডিট : ১১ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২২

'...শুন্যে দিলাম উড়ারে ভাই যাইতে চান্দের চর,
ডানা ভাইঙ্গা পড়লাম আমি কইলকাত্তার উপর ।
তোমরা আমায় চিনোনি... '
পাকিস্তানের জাতীয় কবি আল্লামা ইকবাল-
তার বাবাকে কথা দিয়েছিলেন তিনি কবিতা লেখার...
...বাকিটুকু পড়ুন
আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন...
...বাকিটুকু পড়ুন

“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই...
...বাকিটুকু পড়ুন
পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল...
...বাকিটুকু পড়ুন
পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো...
...বাকিটুকু পড়ুন