আমার মায়ের হাতে বুণা নক্সি কাঁথা /
শিকোয় তোলা হরেক রঙ্গের সুতোয় গাঁথা /
এই যে আমার দেশ /
যার রুপের নাইকো শেষ /
আহা সাতনরি হার পড়া আমার সোনার বাংলাদেশ ।।
মা‘যে আমার উঠোন জুড়ে লজ্জাবতী /
ভোর আকাশে মিষ্টি রাঙ্গা আলোর জ্যোতি /
যেন অবোধ শিশুর হাসি /
আমি তাইতো ভালবাসি /
আহা রুপে যে তার মুক্তো ঝরে মধুর তার আবেশ ।।
লালদিঘিরই পদ্ম ফোটা ঢেউ এর জলে/
জ্যোৎস্না নোয়া বাঁশবনেরা ছায়া ফেলে/
যেন মায়ের চোখের জল/
হেথা নিত্যযে টলমল/
দুঃখ সুখের পরশ মানিক মুগ্ধ পরিবেশ ।।
========



অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


