যাপিত জীবনে আমাদের সব
চলছে'তো চাষবাস,
‘করোনার’ পিটে পিঠ সয়ে করি
‘করোনায় বসবাস ।
আমাদের সব ‘করুণা’ নিয়েছে
প্রাণঘাতী ‘করোনা’,
আমরা আছি'তো পাশাপাশি তবু
কেউ বুঝি কারো- না ।
‘লকডাউন’ আর ‘শারীরিক ফাঁকে’
নিজেরে করেছি ঋণি,
জীবন-মরণ ভুল শুধরিয়ে
ক্ষমা আজো করিনি ।
আকাশে বাতাসে কাঁপিছে এ ধরা
‘করোনার’ আঘাতে,
মনুষ্য জীবন বিষিয়ে উঠেছে
'মৃত্যুর' পরাঘাতে ।
আশাহত আজ মনুষ্য জাতি
কাটছে দীর্ঘশ্বাসে,
সূর্য রঙ্গিণ ঝলমল দিন
মেঘের আড়ালে ভাসে ।
মানবিক এক স্বর্ণকেশরী
‘এলিসা গ্রানাটো’,
জীবনবাজীর একোন খেলায়
বাঁচবে কী প্রাণে’তো.... !
‘করোনাঘাতি সেনানী কণ্যার’
তুচ্ছ'তো মৃত্যুভয়,
মানুষ বাঁচাতে 'মৃত্যুঞ্জয়ী মা'
তুমি বিশ্বের বিস্ময়.............. !!
=========


সর্বশেষ এডিট : ০৪ ঠা মে, ২০২০ রাত ১০:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



