একটা কাথা তুমহুরা সবায়
কান খুলে আইজ শুনেন,
এক,দুই,চাইর,আট-ষোল-
বত্রিশ করে গুণেন ।
চাল কানা হয় ঘরে দুয়ারে
ঢুকিবে বানের পানি ,
এনং করে ধরিবে সবাকে
'করোনা' পেত্তানি ।
হাটে-বাজারে বেড়াছে
খালি তোমহার পাছে পাছে,
ঘোমটা মাথাত করোনা'বউ
বাড়ির পাশত যাছে ।
বাড়ির বাহিরত না যায় যেন
না খায় কুশিয়ার,
ছুয়া- পুতাক সবাকে আইজ
করেন হুঁশিয়ার ।
'হাটবাজার'লা 'কুশিয়ারবাড়ি'
ফাঁকখান বেশী দিবেন,
জনে জনে চাইরহাত ফাঁকত
বাজার- সদাই লিবেন ।
অটো,রিক্সা,ভ্যানচালক ভাই
সাবধান হবেন বেশী,
গাড়ির সীটত 'ব্লিচিং পাউডার'
মারিবেন বেশী বেশী ।
বাড়িত রাখিবেন কিছুদিনের
চলার মতন চাইল-ডাইল,
সবচেয়ে ভাল হয় বন্ধ
করিলে বাহিরত যাইল ।
ধনি গরীব সবারে আইজ
এক ঘাটতে মরণ,
সবায় সবার খোঁজ রাখিবেন
আর আল্লাহ্'ক্ করিবেন স্মরণ ।
(*) কিছু শব্দ সংকেত : পেত্তানী-পেত্নি, কাথা-কথা, তুমহুরা-আপনারা, কান খুলে আইজ-গভীর মনোযোগ দিয়ে এখন, চাল কানা হয়- ছাদ ফুটো হয়ে, এনং-এইভাবে, সবাকে-সবাইকে, কুশিয়ার-ইক্ষু বা আখ, কুশিয়ারবাড়ি-আখক্ষেত, ফাকদে-ফাঁকে, বাহিরত যাইল- বাইরে যাওয়া ।
============



অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

