somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

।। প্রপিতামহের কাছে খোলাপত্র.. ।।(**)

১১ ই মে, ২০২০ রাত ১২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বঙ্গীয় উপদ্বীপ পললভুমির
উত্তরের এই নাতিশীতোষ্ণ-
মৃত্তিকামানব 'আমার প্রপিতামহ....'
( মুন্সি গমির উদ্দিন,গ্রাম-দর্জিপাড়া,
পোঃ-কুকুরজান, থানা-রাজগঞ্জ,
জিলা-জলপাইগুড়ি । )....................

-হ্যাঁ, আপনাকেই বলছি ....।

আপনাকে পত্র দিব বলে-
বেমালুম ভুলে গেলাম লিখতে 'প্রযত্নে' ।
(সেইসময় বেশিরভাগ লোককে
ডাকহরকরারা চিনতোনা বলে ঠিকানায়
'প্রযত্নে' লেখাটা হতো বেশ স্বস্তিদায়ক... ! )

কিন্তু, আপনার জন্য'তো কোন 'প্রযত্ন'লেখা
লাগেনা বলে দিব্যি জানিয়ে দিলো ডাকহরকরা .... !
আপনি বিশিষ্টজন বলে দেশভাগ হলেও
শতবর্ষ পরেও ভক্ত-শিষ্যরা
প্রাণভরে আজো করছে স্মরণ...!

কালের প্রবাহে উই পোকার শক্ত চোয়ালে
কুঁচি কুঁচি করে কাটা-
পড়ে আছে পরিত্যক্ত শতচ্ছিন্ন 'কবিতার খাতা'-
যার প্রতিটি পাতায় দেখা মেলে
আপনার ' যৌবনাকাশের হামেশাই
একাদশির চাঁদ' কিংবা
জলপাইবনের পত্রপল্লবের খোপে প্রথিত-
বাঁশের কঞ্চির 'জাফরানী কলম'..... !

আজকে প্রতিটি বাড়ি-
'হাইরাইজ বিল্ডিং' হবে বলে আমাদের
রাষ্ট্রনায়কের ঘোষনার অব্যবহিত পরেই
'নদীখেকোদের' দখলে চলে গেছে এ মাটির
পঞ্চান্নহাজার একশত ছাব্বিশ বর্গমাইলের
'সব নাব্যতা' . ......... ।

আমাদের প্রতি বর্গইঞ্চি জমি 'শিল্পাঞ্চল'হবে বলে-
কাকডাকা ভোরের সবপাখিদের
পাঠিয়েছি নিদ্বির্ধায় 'নির্বাসনে' ।

আমাদের নিত্য ক্ষুধা নিবৃত্ত করছে-
উচ্চ মাত্রার প্রোটিণের বিশেষায়িত খাদ্য-
যা অনায়াসে আমদানি করতে পারি
'পড়শি দেশ' থেকে ।
তাই'তো, আমাদের ফসলী জমিগুলোর
একসময় প্রয়োজনীয়তা ফুরিয়ে যাবে.... !
যদিও আমাদের দেশকান্ডারিরা মাঝে মধ্যে
মৃত্তিকা চর্চা করে সেলফিতে পোচ দেয় -
যা নিন্দুকেরা বলে 'আইওয়াস' .... !

আমাদের উপাসনালয়গুলো হবে-
শেষকৃত্যানুষ্ঠান আয়োজনের 'লৌকিকতা' ।

আমাদের সব বাবা-মা'য়েদের পাঠানো হবে 'বৃদ্ধাশ্রমে'
আর শিশুরা থাকবে 'ডে-কেয়ার' সেন্টারে অনন্তকাল. ...... !

আমাদের ভালবাসার পোষা 'বেড়ালটি' কিংবা 'কুকুরটিও'
হয়ে যাবে বেওয়ারিশ... ।

আমরা সব 'ভালবাসা' ও 'আত্মার বন্ধনগুলোকে'
নির্বাসনে পাঠিয়ে-
এক 'অলৌকিক গ্লোবাল ভিলেজ' গড়ছি ,
যার সব আনুষ্ঠানিকতাগুলোকে মনে হয়
অত্যন্ত মেকি ও সাজানো.... !

আমরা আজ যাপিত জীবনের
সবগুলো করুণ গাঁথা নিয়ে রচিত কবিতাগুলো
পাঁচ আঙুল আর দৃষ্ট চোখের ছাপ তুলে
ইলেকট্রনিক ডিভাইস কিংবা 'গ্লোবাল গুগলে'
সংরক্ষণ করছি- যাতে কোনদিন 'উইপোকাদের'
বসবেনা শক্ত চোয়াল ।

আমাদের গ্লোবালী প্রতিজন নাগরিক
'প্রযত্নবিহীন' শুধু একটিই 'মেইল' নামক ডট(.)
ঠিকানা ব্যবহার করছি -
যার একমাত্র 'পাসওয়ার্ডটি' হারিয়ে এখন
'আলঝেইমার'রোগে গ্রাস করেছে
আমাদের যাপিত জীবন ।
ফলশ্রুতিতে, আর কোনদিন
খুঁজে পাওয়া সম্ভব হবেনা আপন ঠিকানা .... !
..............................................................
শুধু পাড়া- মহল্লার মোড়ে জড়ো হয়ে
একটানা আর্তনাদ করবে
আমাদের হারিয়ে যাওয়া বেওয়ারিশ কুকুরগুলো..... !
হয়'তো ওরাই অনুসন্ধান করবে
'প্রযত্নে' লিখা আমাদের পিতৃপুরুষের
আসল ঠিকানা ।
ওই বেওয়ারিশ কুকুরগুলো
'ডিএনএ'র ঘ্রাণ নিয়ে খুঁজে পাবে
আমাদের শেকড়ের সন্ধান-
কেননা, কুকুরের ঘ্রাণশক্তি
আমাদের মতো 'হোমোসেপিয়েনদের'
থেকে'তো অনেক প্রবল..... !!

(**) হয়'তো রক্তে প্রবাহমান সাহিত্য রসের এই ধারাবাহিকতা.. ! আমার জনকের দাদামশাই অর্থাৎ আমার প্রপিতামহের বিশ-ত্রিশ দশকে ( তৎকালীণ ব্রিটিশ আমলে যিনি জলপাইগুড়ি জেলার ভাঙ্গামালি- কুকুরজান অঞ্চলে খ্যাতিমান পন্ডিতব্যাক্তি ছিলেন ) কলিকাতা থেকে প্রকাশিত ছিন্নপত্রাকার আকারের এই কবিতার বইয়ের কিয়দংশ কিভাবে যেন জনকের সংগ্রহে ছিল । হয়তো তাঁর পিতামহের হস্তলিপি সংগ্রহের উদ্দেশ্যে এমনটি ঘটতে পারে । তথাপি ছোটবেলায় আমার শিক্ষক বাবাকে দেখেছি, যে কোন বইয়ের ভিতর বুঁদ হয়ে পড়ে থাকতে । হতে পারে যেটি আরবী,ফারসি ইসলামি কালচার থেকে তখনকার যুগের সমসাময়িক বিভিন্ন সাময়িকী সমূহ । কলকাতা থেকে প্রকাশিত এমন একটি সাময়িকী 'যাদুকর' পড়ে ছোটবেলায় আমরা হারিয়ে যেতাম বইয়ের রাজ্যের সেই সাতসমূদ্রের জলের গভীরে.....!

=============

সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০২০ রাত ১২:১২
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্যাটারিচালিত রিকশা , তিন-চাকার যানবাহন ব্যবস্থাপনা, অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা, কর্মসংস্থান ও জীবিকা সুরক্ষা এবং সিসা-দূষণরোধ বিষয়ে একটি সমন্বিত নীতিগত প্রস্তাব।

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৪৮


বাংলাদেশের নগর ও শহরতলির পরিবহন ব্যবস্থায় ব্যাটারিচালিত রিকশা, ইজি-বাইক ও অন্যান্য বৈদ্যুতিক তিন-চাকার যান ইতোমধ্যে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা। নিম্ন ও মধ্যম আয়ের যাত্রীদের জন্য অপেক্ষাকৃত কম খরচের পরিবহন, বিপুলসংখ্যক চালক... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:০৭



ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি কেনা ও নির্মাণের টাকা কোথা থেকে এসেছিল-এই প্রশ্নটা মাঝেমধ্যেই অনলাইনে ঘুরেফিরে আসে। উত্তরটা আসলে লুকিয়ে নেই... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ দিয়ে উন্নয়ন সম্ভব নয় - দরকার বিকল্প সরকার

লিখেছেন মাথা পাগলা, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪



জামাতকে সংগঠন হিসেবে নিখুঁত বলা যায়, আলেম হতে হলে দীর্ঘদিন পড়াশোনা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় - মানে নেতা হবার আগে অবশ্যই পড়াশোনা করতে হবে, বিএনপি-লীগের এমন কোন... ...বাকিটুকু পড়ুন

বেলাশেষে

লিখেছেন নীল-দর্পণ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন

অসংখ্য মানুষের স্বপ্নের নায়িকা যিনি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১২



একদিন যে বিয়েকে ঘিরে ছিল পাঁচতারকা হোটেলের ঝলমলে আলো, ক্যামেরার অসংখ্য ফ্ল্যাশ আর শত মানুষের করতালি, সেই সংসারের আকাশেই কয়েক বছরের মধ্যে জমেছিল বিচ্ছেদের মেঘ। ১৯৮৭ সালের মে... ...বাকিটুকু পড়ুন

×