দিন যাছে, মাস যাছে,
যাছে বছর.....
সোড়োত করে পার হচে
বেলাহাটির বেলা ।
কাথায় কাথায় আল কাটেছে
'ধাকুরনের মা'....!
মাঘমাসিয়া জারত-
দিন মান ঘসি কুড়ায়
পইশাঞ্জে অগুন দেছে পোড়ত ।
গালফাটা অর শিংগলভেল্টা
ভুরকুন্দা বাউডা
হাত-ঠেং আর পাছিলা শেকে চাঙ্গা হচে.... !
খালি সাকাল হোক-
দশ-বারটা ধুকুর জড়াইছে
মা-বেটায় ।
বেটা অর গাবুর হচে ...
সিনা খাড়া করে কোপ মারিবে
নিন্দুরের গাড়হাত....
আর সব ধান খেরকেতে লে ধুকুর ভরাবে....।
ধান বেচে কিনিবে অর মা'র তানে
মোটাডোরা পাইড়ের একখান মাহবুব শাড়ি...
আর নিজের তানে একটা শিশুমালতী !
লোকে কহিবে- মা...ডা.. আর বেটা...ডা...,
'জগদল হাটের ডুকিডা'...... !
======
কিছু শব্দ সংকেত : ভুরকুন্দা বাউ- জেদী ছেলে, সোড়োত করে- চোখের পলকে, বেলাহাটি- শেষ বিকেল, কাথায় কাথায় আল কাটেছে- কথা দিয়ে কাল ক্ষেপন,
মাঘমাসিয়া জারত- মাঘ মাসের ঠান্ডা, দিন মান ঘসি কুড়ায়
পইশাঞ্জে অগুন দেছে পোড়ত - সারাদিন শুকনো গোবর সংগ্রহ করে সন্ধ্যাবেলায় তা জ্বালিয়ে আগুন পোহানো,হাত-ঠেং আর পাছিলা শেকে চাঙ্গা হচে-হাত-পা - শরীর গরম করে, অর- তার, শিংগলভেল্টা - নাকে পঁচাসর্দি বয়ে বেড়ানো,
ধুকুর জড়াইছে- বস্তা সংগ্রহ করা,গাবুর হচে- যুবক হচ্ছে, নিন্দুরের গাড়হাত- ইদুরের গর্ত, খেরকেতে লে ধুকুর ভরাবে- সব কুড়িয়ে নিয়ে বস্তা ভরানো,কহিবে- বলবে, ডুকিডা'- মাটির পাত্র বিশেষ ।

সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



