নবীপ্রেম
২৮ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৭:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মোহাম্মদ মোস্তফা নবী (সা.)
উম্মতের কান্ডার,
দয়ার নবী প্রেমের ছবি
করুণার ভান্ডার।
শেষ বিচারের কঠিন দিনে
আমি গোণাহগার,
নবীর শাফায়াতে পাবো
নাজাত আল্লাহ্ র।
জন্মেই যখন কানে বাজে
মধুর আযান ধ্বনি,
নবীপ্রেমে পাগল আমি
নবীই চোখের মনি ।
পুবাইল হাওয়া পশ্চিমে যাও
কাবার পথে বইয়া,
দীনভিখারীর শতকোটি
সালাম যে যাও লইয়া।
'সোনার মদিনার' আকাশে
চন্দ্র-তারা ফুটে,
হাজার হাজার মাইল পেরিয়ে
বিমানে যাই ছুটে।
নবীপ্রেম'তো এই জীবনের
শ্রেষ্ঠ তোবারক,
এক পলক দেখবো নবীর
রওজা মোবারক।
দোয়া - দরুদ পড়ি যখন
নবীর শানে ঘুড়ে,
সৌদি পুলিশ বেরসিক তুই
সরিয়ে দিলি দুরে।
ও পুলিশ ভাই খোদার দোহাই
বুঝলিনা'তো মন,
এই বুকে জ্বলে নবীপ্রেমের
লন্ঠণ সারাক্ষণ ।
যতোই দুরে দাও সরিয়ে
ভুলবোনা'তো তাঁকে,
নবীর প্রেম জাগবে আরো
জীবন নদীর বাঁকে।
আমার নবীর প্রেমের ছবি
ধরছি মনের ফ্রেমে,
দমে দমে যপি দরুদ
দয়ার নবীর প্রেমে।
---------------------

সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৭:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে...
...বাকিটুকু পড়ুনঅচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর...
...বাকিটুকু পড়ুন
ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘
পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক...
...বাকিটুকু পড়ুনকাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন