কীযে ভুল করেছিল নিয়াহুর পাম্পে,
মৌচাকে ঢিল ছুড়ে হুল খেলো ট্রাম্পে ।
নিজেকে যে ভেবেছিল একমাত্র শক্তি,
ছেড়ে দে মা কেঁদে বাঁচি এখন চায় মুক্তি।
মাঠে থাকা কচ্ছপ স্বভাবটা চুপচাপ,
ঘাড় আর মাথা গুঁজে মার খায় ধুপধাপ।
কুকুরের স্বভাব'তো কারণে - অকারণে,
জ্বীহবায় স্বাদ খোঁজে খাবারের ঘ্রাণে।
কচ্ছপের মুখে যেই জ্বীহবা ধরে কামড়ে,
হারে হারে টের পায় ওরে বাবা থামরে... ।
'নিয়াহু' পটলের ক্ষেতে পটল তুলছে,
রেগেমেগে ট্রাম্পের লাল গাল ফুলছে ।
নিরুপায় হয়ে তাই ডাকে যতো সঙ্গী,
সঙ্গীরা বুঝে গেছে সত্যি ভাব-ভঙ্গি ।
অবশেষে বুঝে ফেলে তার পাশে নেই কেউ,
রাগে আর অভিমানে করে শুধু ঘেউ ঘেউ।
খেলা'তো জমে গেছে টি টুয়েন্টি কী রানের,
শেষ হাসি হাসবার সামনের দিন ইরানের।
ইটকী মারলে'তো পাটকেলটি খেতে হয়,
ঢিল ছুড়ে মৌচাকে শিক্ষাটা পেতে হয় ।
-----------------------
ফটো কার্টেসী : অন্তর্জাল ।

সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০২৬ ভোর ৬:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



