ইলিশ কাব্য
১৪ ই এপ্রিল, ২০২৬ সকাল ৮:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আগের দিনে সাগর নদী
ইলিশে ছিল ভরা,
গরীব জেলের নগদ লাভে
হাত ছিল কড়কড়া।
নৌকাভরা ইলিশ যেতো
নিকট গঞ্জ হাটে,
অল্প লাভেই মহাজনের
সুখেই দিন কাটে।
মহাজনদের ছিলনা'তো
বেশী লাভের ফন্দি,
মজুদ ইলিশ থাকতো'না আর
গুদামঘরে বন্দি।
দুরদেশ -গ্রামে - গঞ্জে যেতে
সময় যেতো গচা,
রসনাতৃপ্তির ঢেকুর তোলা
ইলিশ থাকতো পঁচা ।
গরীব- ধনির পাতে পঁচা
ইলিশ ছিল স্বাদের,
কেউ কোনদিন ভাবেনি'তো
এদিন আসবে তাদের।
ইলিশ নিয়ে এখন শুধু
ধান্দাবাজির খেলা,
সিন্ডিকেট আর দাদনখোরের
জমেছে হাট- মেলা।
গরীব জেলের রক্ত শুষে
মহাজনি কারবার,
কোল্ডস্টোরে মজুদ রেখে
দাম বাড়ায় বারবার।
রসনাতৃপ্তির ইলিশ এখন
মিলেনা হাজার টাকায়,
আমজনতার দিন কাটে আজ
রসনা বাজার ফাঁকায়।
ইলিশ এখন বড়লোকের
সুপারশপ আর ফ্রিজে,
হারামখোরের উপরিপাওনা
পুকুরচুরির ব্রীজে।
আমজনতা স্বাদ খোঁজে আজ
চাষের মাছে ফাংগাসে,
সিলভারকাপ,তেলাপিয়া,
স্বরপুটি আর পাঙ্গাশে ।
----------------------

সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০২৬ সকাল ৮:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে...
...বাকিটুকু পড়ুনঅচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর...
...বাকিটুকু পড়ুন
ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘
পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক...
...বাকিটুকু পড়ুনকাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন