কোকরোজ
২৫ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
'হীরক রাজার দেশে' দেখান
সত্যজিৎ বাবু,
কম জানা প্রজারা হয়
এক ঘা'তেই কাবু ।
'বেশী জানা কম মানা'
কিসের পড়া-লেখা,
তা না করে ঘরের মাঝেই
বিশ্বটা হোক দেখা।
'জেন-জি' রা চিনেনা'তো
টক- মিষ্টি- ঝাল,
ঘরেই থাকার অলস জীবন
কাটায় 'নন্দলাল'।
উপাধিটা মন্দ'তো নয়
'আরশোলা' হোক তবে,
অহর্নিশি পায়ের নীচে
এমনিই পিষ্ট হবে ।
ভূ-ভারতে ঘরে বিভিষণ
আবাসভুমি রামের,
'জেন-জি'দের চেনা সহজনা
রাষ্ট্রে বুড়োভামের।
হবুচন্দ্র রাজার দেশের
গবুচন্দ্র মন্ত্রী,
কমজানা প্রজা ছাড়া
সবাই ষড়যন্ত্রি ।
যন্তর- মন্তরে আজ
'ধরা জ্ঞান সরা',
'ভন্ড বুড়োভাম পলিটিক্স'
খাচ্ছে এখন ধরা।
পা হারিয়ে নিমেশেই পা
গজায় হররোজ,
পিঠ আঁকড়ে করছে ঘায়েল
এমন 'কোকরোজ'।
------//--------
ফেসবুক রিল :
https://www.facebook.com/reel/1389270569976288
সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন
আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯

"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি...
...বাকিটুকু পড়ুন
শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি
কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।
২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর...
...বাকিটুকু পড়ুন
২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে...
...বাকিটুকু পড়ুন