অনাদৃতা (দ্বিতীয় তরঙ্গ)
১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
খোদার কসম অনাদৃতা
পাই বা না পাই তোমায় পাশে,
আমার সকল ছন্দ ধ্যানে
গন্ধ তোমার থাকবে মিশে।।
আমার তাবৎ চিন্তা বোনায়
তোমার স্মৃতির স্পর্শ রবে,
যেমনি করে অঝোর ধারায়
ভাদ্র মাসে বৃষ্টি নাবে।।
যেমনি করে মগ্ন পুরুত
সব বলি দেয় দেবীর পুঁজে,
খোদার কসম সেরূপ হয়েই
বাঁচবে তুমি আমার মাঝে।।
ডুবতে চলা মানুষ যেমন
একমুঠো শ্বাস হাতরে ফিরে, থর-রা যেমন মেঘদেরে চায়
মেঘ পেতে চায় সমুদ্ররে।
পিক যেরূপে সংবছরে
বিলীন কেবল ফাগুন তৃষে,
খোদার কসম ঠিক তেমনি
বাঁচবে আমায় অহর্নিশে।।
জীবন-জুয়ার বাস্তবতায়
কিংবা তোমার অনাগ্রহে,
থাক বা না থাক এ প্রেম-বাঁধন
হোক আবাসন দু' ভিন গ্রহে।
স্বপ্নেরা সব আজন্মকাল
রচবে তোমার রঙ্গভূমি,
খোদার কসম অনাদৃতা
বুক বা-পাশেই থাকবে তুমি।
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গতকাল রাত ৮টা ১২ মিনিট থেকে এখন রাত ৯ টা ১৭ মিনিট পর্যন্ত সামুতে পোস্ট এসেছে মোট ১৬টি, আমার এই পোস্টটি ছাড়া।
এই পোস্টগুলোতে উত্তর ও প্রতিউত্তর মিলিয়ে কমেন্টেসের সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “
ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”...
...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।
দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।
যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩

ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬

একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের...
...বাকিটুকু পড়ুন