somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইংরেজি!? আমরা কেন পিছিয়ে আছি...?

০৭ ই নভেম্বর, ২০১০ রাত ১১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইংরেজি হল একটি আন্তর্জাতিক ভাষা। আমরা দৈনন্দিন জীবনে দু’একটা ইংরেজি বলেই থাকি। অনেকে আবার একে বাংলা ভাষার চেয়ে অধিক গুরুত্ব দেন। সে যাই হোক, কর্মক্ষেত্র থেকে শুরু করে জীবনের নানা পর্যায়ে ইংরেজি নামক অধ্যায়ের কিন্তু গুরুত্ব অপরিসীম। আজকাল ভাল ভাল চাকরির জন্য ইংরেজিতে চটপটা হওয়া অপরিহার্য। কিন্তু আমরা কজনই বা পারি সাবলীল ভাবে ইংলিশ বলতে?

শুনে অবাক এবং বিস্মিত হই যে, যখন জানতে পারি, ইন্ডিয়ার বিভিন্ন জায়গার রিকশাচালক এবং ট্যাক্সি ড্রাইভার পর্যটকদের সাথে সহজেই ইংলিশ ভাষায় ভাব আদান-প্রদান করতে পারে, তারা কিন্তু উচ্চ গ্রামার জানে না। কিন্তু এটি আমাদের দেশে কল্পনা করা সম্ভব নয়, যেখানে রিকশা-আলারা একে অন্যকে গালি দিতে ব্যস্ত। সুতরাং বলা যায়, ইংলিশ শেখার জন্য পরিবেশের প্রয়োজন।

একটি ভাষা শেখার জন্য চারটি বিষয় প্রয়োজন:
১। শোনা
২। বলা
৩। পড়া
৪। লেখা

আমরা বাংলার ক্ষেত্রে ৪টা জিনিসেরই চর্চা করি ঠিকই, কিন্তু ইংলিশের ক্ষেত্রে আমরা ২ ধাপ এগিয়ে (পিছিয়ে)। অর্থাৎ, আমরা ১ ও ২ নং বাদ দিয়ে সরাসরি পরের টাতে চলে যাই। আমি কাগজে লিখে দিতে পারি যে, এভাবে চলতে থাকলে একজন মানুষের পক্ষে ইংরেজি শেখা সম্ভব নয়। আমরা বাড়ির কারও মুখে কখনও ইংলিশ বলতে দেখি না, নিজে বলা তো দূরের কথা। যদি ছোটবেলা থেকে বাচ্চাদের চর্চা করানো যায়, অর্থাৎ ইংলিশ বলার মত পরিবেশ তৈরি করা যায়, তাহলে বড় হলে দেখা যাবে আমরা আমাদের প্রিয় মাতৃভাষা বাংলার মতই ইংরেজি বলতে পারছি। আমরা কখনো বাইরে ইংলিশ বলতে চাই না, এর কারণ, বন্ধুরা বলবে, ‘এ, বেশি পণ্ডিত হইছে’, বলুক না, আপনার কি বয়ে গেল। আচ্ছা, আপনি এটা করতে চান না। তাহলে আপনার এমন এক বন্ধু বা আপন মানুষকে বেছে নিন, যে আপনার সাথে পুরোপুরি একটি নির্দিষ্ট সময় ইংলিশে কথা বলবে। আপনিও তার সাথে ভুল-ঠিক যা পারেন ইংলিশ বলবেন। এতে আপনার ইংলিশ শেখার মূল সার্থকতা ফুটে উঠবে। চার তলা একটি বাড়িতে আপনাকে যদি ১ম ও ২য় তলা টাচ না করে ৪র্থ তলায় উঠতে বলা হয়, আপনি কি পারবেন? না। ঠিক সেইরকম, বলা ও লেখা ছাড়া ইংলিশ শেখা সম্ভব নয়।
বাচ্চারা বড় হলে আমরা তাদেরকে ইংলিশ লেখা লিখতে ও এলফাবেট লেখাতে ব্যস্ত হয়ে পড়ি, রিডিং পড়াতে ব্যস্ত হই। কিন্তু কখনো কি একবার চোখ খুলে দেখেছেন, তার রিডিং এবং স্পিকিং কেমন? তার মানে আমরা শুধু ইংলিশ শিখি পরীক্ষা পাসের জন্য, ভবিষ্যতে বড় কিছু হওয়ার জন্য নয়।

জীবনে বর্তমান পর্যায়ে উন্নতি লাভ করতে হলে এবং ভাল চাকরি পেতে হলে ইংরেজির কোন বিকল্প নেই। আপনাকে ইংলিশ ভাল জানলে খুব সহজেই পার পেয়ে যাবেন। যারা ইংলিশ পারেন না, দুখ কইরেন না। সাধনার দ্বারা সবকিছু হয়। এজন্য শুধু মোটা গ্রামার বই না পড়ে, প্রতিদিনের জীবনে একটু-আধটু ইংলিশ বলতে চেষ্টা করুন, ভয় নাই, এতে ভুল হলে আপনার মান-মর্যাদা যাবে না (যেহেতু দেশের ৫০% লোক সঠিকভাবে ইংরেজি বলতে পারে না, একেবারে সত্যি)। এভাবে ইংরেজি বলার পরিবেশ তৈরি করতে পারলে দেখবেন, আপনার সাফল্যের দিন এসে গেছে। যাকে আপনি আগে যম মনে করতেন, তা এখন আপনার পথ চলার সঙ্গী।
গর্ব নয়, সত্যি বলতে কি, ইং ১ম পত্র কি জানি না, তবে ইং ২য় পত্রে আমি কখনো সর্বোচ্চ নম্ববরের নিচে পাইনি, এর কারণ আমি পরিবেশ সৃষ্টি করতে সক্ষম। ভালভাবে এই মূল্যবান ভাষা রপ্ত করতে উক্ত কথার বিকল্প নেই।
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×