somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন মৃত্যুপথযাত্রী ব্লগার বন্ধুকে বাঁচাতে এগিয়ে আসুন

০৫ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ১১:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভুপেন হাজারিকার সেই বিখ্যাত গানটি আজ বার বার মনে আসছে।
"মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য,
একটু সহানুভুতি কি..মানুষ পেতে পারেনা ও বন্ধু।"


আমাদের একজন ব্লগার বন্ধু । নিক নাম তার হাসনা-হেনা। তার আসল নাম হল সেলাষ্টিয়ান পিনারু। তিনি মূলতঃ প্রথম আলোতে ব্লগিং করেন। যার বর্তমান বয়স ৪২।

তিনি গত কিছুদিন যাবত দুরারোগ্য হেপাটাইটিস বি পজিটিভ (ক্যারিয়ার) ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং ঢাকার ও চট্টগ্রামের ডাক্তার’রা তাকে ভাল চিকিৎসার জন্য মাদ্রাজের ভেলোর অথবা সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। কিন্তু এই চিকিৎসা করাতে কমপক্ষে ২৫ থেকে ৩০ লক্ষ টাকার প্রয়োজন বিধায় তার পরিবারের পক্ষে তা যোগাড় করা তা অসম্ভব হয়ে পড়েছে।

তার নিজের লেখনীতে দেখুন তার আকুতি:

একজন মৃত্যুপথযাত্রী বলছি.......

"..............নিজের অধিকার বলে বলছি একজন মৃত্যুপথযাত্রী। আমার লিভার, গলব্লাডার আর কিডনী সবই অকেজো হয়ে পড়েছে, শুধুমাত্র মনের জোরে উঠে দাড়াঁলাম তাও আমার প্রিয় ব্লগে আমার অনুরোধের পোষ্ট নামিয়ে ফেলার বিরুদ্ধে বলার জন্য, সকালে কষ্ট করে ও দেখি লাভ হয় নাই । হাসপাতালে ভর্তি হইতে ডাক্তার বহুত আগেই বলে দিয়েছে কিন্তু প্রয়োজনীয় অর্থের সংস্হান এখনো হয় নাই, আত্মীয় স্বজনগুলান এখন বেয়াই ভাব দেখাচ্ছে, না মড়ার আগে জায়গা সম্পত্তির ভাগ-বাটোয়ারা। কি মুশকিল, আমি আমার ব্লগার ভাইদের অনুরোধ জানামু তারা কয় "কোন বগা ভাই"। আমার গিন্নী অনেক চেষ্টা করে তাদের ঝগড়া ঝাটি শান্ত করতে পারে নাই, কেউ কয় এ চিকিৎসা করাবে তো আরেক জনে কয় সে করাবে, তয় আমি বুঝলাম সব আমার কপাল তাই ব্লগই আমার সর্বশেষ ভরসা, হয় ব্লগের ভাইরা যারা আছেন তাদের অল্প সাহায্য লইয়া বাচুম না হয় বাচুম না।..............."

এ নিয়ে এর আগেও বিভিন্ন ব্লগে লেখা হয়েছিল। কিন্তু তেমন কোন সাড়া মেলেনি বলে গতকাল তার মেয়ের একটি লেখনিতে বুঝলাম। গতকাল তার মেয়ে লিখেছিল- ব্লগার হাসনা-হেনার মেয়ের অনুরোধে..........। সেখানেও সে তার বাবাকে বাঁচানোর জন্য প্রবল আকুতি করেছে। জানিনা সে আকুতি আমাদের কানে কতটুক নাড়া দিতে পারবে। কিন্তু একজন মানুষকে বাঁচাতে আমাদের এগিয়ে আসা উচিত আর এটাইতো মানবিকতা !

তাই সকল ব্লগার ভাই-বোনদের কাছে আমার আকুল আবেদন, আপনারা যে যার যতটুক সামর্থ্য আছে তাই নিয়ে ব্লগার হাসনা-হেনার পাশে দাড়ান। তিনি যেন এ পৃথিবীতে আমাদের মাঝে আবার সুস্থ্য হয়ে ফিরে আসতে পারেন, তার জন্য দোয়া ও সাহায্যের হাত নিয়ে এগিয়ে আসুন।
তাদের সাথে যোগাযোগ ও সাহায্য পাঠানোর ব্যাংক হিসাব নং ও অন্যান্য মাধ্যম আমি নিচে উপস্থাপন করলাম।

সাহায্য পাঠাবাবর জন্য-

ব্যাংকের নাম: HSBC Chittagong Branch (GEC).
একাউন্ট নম্বর: 008-019036-001
একাউন্টধারীর নাম: Celestian Penheiro

যারা ওয়েষ্টার্ন এর মাধ্যমে পাঠাতে চান তারা তার নাম ও পাসর্পোট নম্বর দিয়ে টাকা পাঠিয়ে তাকে ইমেইল করে MTCN NUMBER পাঠাতে পারেন।

ওয়েষ্টানে যারা পাঠাবেন:

নাম: রোজলীন পিনারু (ROSLIN PENHEIRO)
পাসর্পোট নম্বর: A0436018
ইমেইল: [email protected]
Phone: +880312856599
Cell / H.P :+8801199267977

হাসনা হেনা সম্পর্কে জানতে চাইলে আপনারা সরাসরি ইমেইল বা ফোন করতে পারেন।

তার স্ত্রীর একাউন্ট নম্বর:

Account Name: L I N A S (লিনাস)
Account নম্বর: ০০৩১০০৬৬৮১১০১৮
ব্যাঙ্কের নাম: ওয়ান ব্যাঙ্ক লিমিটেড, আগ্রাবাদ, চট্টগ্রাম।
ঠিকানা: ৯৫ আগ্রাবাদ বা/এ. চট্টগ্রাম
সুইফট কোড: ONEBBDD002

আপনার-আমার বিন্ধু বিন্ধু সাহায্য হয়ত তাকে আবার সুস্থ্য হতে সহায়তা করতে পারে। হাসি ফোটাতে পারে তার পরিবারের মুখে, তার ছোট্র মেয়েটার মুখে। জন্ম ও মৃত্যু আল্লাহর হাতে। তিনিই ভাল জানেন কে কোনদিন মারা যাবেন বা কতদিন বাঁচবেন। কিন্ত তাই বলে আমরাকি হাত গুটিয়ে বসে থাকব ? প্লিজ এগিয়ে আসুন আপনার সাহায্যের হাত নিয়ে। আপনার বন্ধু-বান্দব ও আত্মীয়-স্বজকেও বলতে পারেন।

আগের আবেদনটি যেটি তার স্ত্রী করেছিলেন।

সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ১১:৩৮
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কারখানা বাঁচাতে পারিনি, তাই মানুষকে অটো চালাতে হচ্ছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪


বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ... ...বাকিটুকু পড়ুন

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

খারাপটা কোথায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪


বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও... ...বাকিটুকু পড়ুন

আম্লিগ যদি আসে তাহলে ....... :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬



বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন

মাঝে মাঝে তব দেখা পাই, চিরকাল কেন পাই না?

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫২

বিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন

×