somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আহম্মদ
সত্য, ন্যায় ও মুক্তিযুদ্ধের পক্ষে...

আগামী বৃহস্পতিবারের হরতাল জামায়াতের জন্য নয় কি?

২০ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সরকার গত রবিবার জ্বালানী তেলের দাম বাড়ায়। এর পর বিএনপি এর সমালোচনা করে তাৎক্ষনিক প্রতিবাদ জানিয়েছিল । তারা তখনও জ্বালানী তেলের ইস্যু নিয়ে হরতাল বা কোন ধরনরে কর্মসূচীর কথা বলে নাই। গত কিছুদিন ধরেই দলের মহাসচিব সাহেব বলে বেড়াচ্ছিলেন যে আগামী ২৭ সেপ্টেম্বর দলের নেত্রী নাকি কঠোর কর্মসূচী দিবেন। তাও আবার নাকি হবে শান্তি পূর্ন।

তাহলে হঠাৎ করে কেন ২২ তারিখের হরতাল ? ২৭ তারিখতো অনেক দুরে । আর জ্বালানী তেলে জ্বালাময়ী পাঠতো আগেই শেষ করে ছিলেন। তাহলে কোন কারনে আবার সেই জ্বালানী তেল নিয়ে জনগনকে তৈল দিতে হাজির বিএনপি-রাজাকার জোট ? এটা মীর জাফরের বংশধর ফখরুলের স্বপ্নে প্রাপ্ত তার পূর্ব-পুরুষদের আদেশ না কি আমাদের মহান নেত্রী ম্যাডাম খালেদার প্রয়াত স্বামীর আদেশে নাকি কাজী অফিসের গলিতে বাস করা তিন-মাথা (আমাদের দেশে যারা সাধারনত হাটু ও মাথা এক করে বসেন তাদেরকে তিন মাথার মানুষ বলা হয় এবং কথিত আছে তাদের নাকি বুদ্ধি খুব বেশী থাকে) পীর বাবা রাজাকার গোলাম আজমের আদেশে এ হরতাল ?
গতকাল হঠাৎ করেই ফিল্মি ষ্টাইলে জামাত-রাজাকার ও তাদের দোসর বিএনপি একযোগে বাস-মিনিবাস-রিক্সা-পথচারী-পূলিশ-সাধারন মানুষদের উপড় একযোগে তিন দিক হতে রাস্তার উভয় গলি হতে অতর্কিত হামলা চালায়। জ্বালিয়ে দেয় প্রথমে একটি যাত্রী পরিবহন বাস "ফাল্গুন"। এর পর একে একে যাত্রী বোঝাই যত গাড়ী ও প্রাইভেট কার ছিল কেউই রক্ষা পায়নি। পথচারীরা অসহায়ের মত এদিক-সেদিক ছুটে বেড়াচ্ছিলেন, স্কুল ছুটির পর শিশুরা আত্ম-রক্ষার জন্য কান্না-কাটি ও চিৎকার করছিল। কোনটাই ওদের মনে দাগ কাটেনি। কারন এটাই ওদের জেহাদ ! ৫০ বছরের বৃদ্ধ আত্ম রক্ষার জন্য গাড়ীর জানালা দিয়ে নামতে গিয়ে পেয়েছে প্রচন্ড ব্যাথা। তার সেদিকে কোন খেয়ালই ছিলনা, আগে প্রাণে বাঁচাটাই যেন ছিল তার প্রথম ও প্রধান চেষ্টা। আশে-পাশের বাড়ীর দারোয়ান তাদের বাড়ীর গেট বন্ধ, মার্কেট ও দোকানের দরজা ও ঝাপ বন্ধ থাকার কারনে সাধারন পথচারী ও আত্মরক্ষার জন্য যারা ছুটা-ছুটি করছিলেন, তাদের চোখে-মুখে ছিল প্রচন্ড প্রাণ রক্ষার আকুতি ! কোনটাই ঐ হায়েনাদের ৭১ এর মত মন গলাতে পারেনাই। প্রত্যক্ষ দর্শীর বিস্তারিত দেখুন: অভিনব ভয়ঙ্কর।

এখন আসি মূল প্রসঙ্গে । জামাতের ঐ তান্ডবকে বিএনপি স্বাগত জানিয়েছে। তার প্রমাণ তাদের পক্ষে সাফাই ও পুলিশের বিরুদ্ধে সব দোষ চাপানো। আর জামাত হল সেই ৭১ হতে তাদের মানে বিএনপি ঘরনার পরমপ্রিয় বন্ধু। মাঝখানে কিছু মান-অভিমান হয়েছিল । যেমন: ১৯৯৫ সালে । এর পর আবার তার পুরোনো সম্পর্কে ফিরেও আসে। আর সম্পর্কটা আরোও মজবুত হয় ২০০১-২০০৬ আমলে সরকারে সুযোগ ও গাড়ীতে পতাকার মর্যাদার মধ্য দিয়ে। সে যাই হোক, সেই মিত্রদের সব বড় বড় নেতারাই হল ৭১ এর ঘাতক ও নির্যাতনকারী। আর সেই অপরাধের বিচারের জন্য আজ তারা কারাগারে। এর পর যারা অবশিষ্ট ছিল তাদের মধ্যে বড় কয়েকটিকে গতকাল ও আজ গ্রেফতার করাই হলো বড় অন্যায় !

আর সে অন্যায়ের প্রতিবাদেই বিএনপি ২২ সেপ্টম্বর হরতাল ডেকেছে। তেল, গ্যাস, বিদ্যুৎ, জমি-জমা যাই বলুন সব হলো লোক দেখানো। মায়া-কান্না। কারন যেদিন দাম বাড়ানো হয়েছে সেদিন তারা সামান্য প্রতিক্রিয়া দেখিয়ে বসে ছিল ২৭ তারিখের অপেক্ষায়। কিন্তু সরকার তাদের সুস্থ্য থাকতে দিলনা ! তারা মিত্রদের, বন্ধুদের গ্রেফতার করল। কেন করল ? তাই হরতাল দিতে হবে। তাহলে বোকা জনগনকে কি বুঝাবো ? পেয়েছি !!!! তেল, গ্যাস, বিদ্যুৎ আছেনা। এটাতো উত্তারাধীকার সূত্রে আমরা দিয়েই এসেছি। ইউরেকা !!!! ২২ তারিখে দেশ বাঁচাও, মানুষ বাঁচাও, গ্যাস বাঁচাও, বিদ্যুৎ বাঁচাও (আর সবার মূলে জামাত-রাজাকার ও পাকিস্তানের এজেন্ডাকে বাঁচাও)। আর বাঁচাতে হলে হরতাল । তাই আগামী ২২ তারিখে হ - র - তা - ল। বাঁধা দিলে আজীবন হরতালও আসতে পারে। অতএব, সাধু সাবধান !!!!

গতকাল হরতালের বিস্তারিত খবর দেখুন: জামায়াতের শোডাউন, এটিএম আজহারসহ গ্রেপ্তার ৯০০
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:১৯
১৩টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে ট্রাম্প চাচা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৫


সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।... ...বাকিটুকু পড়ুন

"বন্ধ দুয়ার"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪


"বন্ধ দুয়ার"

ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে... ...বাকিটুকু পড়ুন

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

×