প্রিটি ওমেন’ খ্যাত জুলিয়া রবার্টসকে কে না চেনে৷ হলিউডের এই নামকরা অভিনেত্রী এখন ভারতে৷ তবে বেড়াতে নয় , উদ্দেশ্য ছবির শুটিং৷ কিন্তু তাঁর কিছুটা গন্ডগোল বেধে গেল ভারতবাসীদের সঙ্গে৷
কারণ তাঁর দেহরক্ষীরা নিরাপত্তার জন্য গোটা এলাকাতে জনসাধারণের চলাচল নিষিদ্ধ করেছে৷
হলিউড এই অভিনেত্রীর দেহরক্ষী কয়জন - তা শুনলে যে কেউ অবাক হতে বাধ্য৷ নিজ দেশ থেকে রবার্টস তার নিরাপত্তার জন্য ৩৫০ জন দেহরক্ষী সঙ্গে নিয়ে এসেছেন৷
ছবির বেশির ভাগ শুটিং হবে ভারতের রাজধানী নতুনদিল্লি থেকে ৬৫ কিলোমিটার দূরে পাতাউদি নামের একটি গ্রামে৷ সেই গ্রামের যে মন্দিরে শুটিং হবে সেটি রবার্টস এর নিরাপত্তার জন্য সর্বক্ষণ ঘিরে রাখে দেহরক্ষীরা৷ যার ফলে মন্দিরটি এখন সকলের জন্য নিষিদ্ধ হয়ে গেছে৷ আর এ ব্যাপারে খুবই মণক্ষুন্ন গ্রামবাসীরা৷
১৮ সেপ্টেম্বর ৪২ বছর বয়স্ক এই হলিউড তারকার সঙ্গে তার তিন ছেলে মেয়েও ভারত সফরে আসেন৷ রবার্টস তার ছেলে মেয়েদের বুধবার হারি মন্দির সংস্কৃত মহাবিদ্যালয়া আশ্রমে নিয়ে যান৷ সেখানে হিন্দু সিদ্ধপুরুষ সোয়ামি ধরম দেব তার তিন ছেলেমেয়ের নাম পরিবর্তন করে হিন্দু নাম রাখেন৷ সোয়ামি ধরম দেব ভারতের একটি স্থানীয় সংবাদপত্রকে বলেন, জুলিয়া তাঁর কাছে আশীর্বাদ চাইতে এসেছিল৷ তিনি তার তিন ছেলে মেয়ে হাজল, পিনাউস এবং হেনরির নাম রেখেছেন যথাক্রমে, লাক্সমি, গনেশ, এবং কৃষাণ বলরাম৷ অবশ্য এই নামগুলো শুধু তাদের ভারত থাকাকালীনই ব্যবহৃত হবে৷
যে ছবিতে অভিনয় করতে জুলিয়া সুদূর ভারত এসেছেন সেটি বিখ্যাত লেখিকা এলিজাবেথ গিল বার্ট এর সর্বোচ্চ বিক্রিত বই ‘ইট, প্রে, লাভ' এর কাহিনী অবলম্বনে তৈরি করা হবে৷ ছবিতে জুলিয়াকে একটি আশ্রমে রাঁধতে দেখা যাবে৷
সুত্র - ডয়েছে ভেলে
আলোচিত ব্লগ
বাদশা: বংশালের গডফাদার

পুরান ঢাকার অপরাধজগতের এক উত্থান ও পতনের উপাখ্যান
শেষ রাত
২০০৮ সালের ১৭ নভেম্বর।
রাত ২টা ১৭ মিনিট।
বংশালের একটি পুরোনো বাড়ির দোতলায় তখনও আলো জ্বলছে। বাইরে সরু গলিতে দু-একটি কুকুর... ...বাকিটুকু পড়ুন
আস্থার আড়ালে আতঙ্ক: আবাসিক ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্ষণ ও বলাৎকারের শিকার শিশুরা, জবাবদিহি কোথায়?

ঢাকার সাভারের একটি আবাসিক মাদ্রাসায় পড়ত সাত বছরের এক ছেলে। ছুটিতে বাড়ি এলে তাকে চুপচাপ, মনমরা দেখাত। কথাবার্তা কমে গিয়েছিল, খাওয়া-দাওয়াও ঠিকমতো করত না। বাবা-মা প্রথমে ভেবেছিলেন, পড়াশোনার চাপেই হয়তো... ...বাকিটুকু পড়ুন
জন্মগত জারজ বনাম স্বঘোষিত জারজ...
যে “সত্যিকারের জারজ” সে কিন্তু ভিকটিম বা শিকার। দুই প্রাপ্তবয়স্কের বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্কের সে ফলাফল মাত্র এবং সেই অপকর্মে তার কোনো ভূমিকাই নেই এবং সেই অর্থে সে অন্যপক্ষের অপকর্মের... ...বাকিটুকু পড়ুন
টেকনাফ থেকে ঢাকা বারোজন মানুষের পদযাত্রা, জাগুক কোটি মানুষের বিবেক

টিভির চ্যানেলে চোখ রাখলে , সংবাদপত্রের পতার উপর দিয়ে হেটে গেলে ,ইন্টার নেটের পাতায় ফেবু কিংবা ই্উটিবে বিচরণ করলে দেখা যায় সারা দেশ জুরে এদের ওদের লাগানো আগুনের... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?
বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?
দেশের বর্তমান পরিস্থিতি দেখে গভীর উদ্বেগ তৈরি হচ্ছে। নিজ দেশের ভিন্নমতাবলম্বীদের প্রথমে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা, এরপর তাদের বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং বুলডোজার দিয়ে বসতবাড়ি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।