প্রিয়তমা,
তোমরা বান্ধবীরা যখন KFC আর Pizza Hut
এ
খেতে যাও
প্লিজ চেক ইন দিয়োনা
আমরা বন্ধুরা যারা মেসে পাতলা ডাইল আর
আলুভর্তা খাই তাদের খারাপ লাগে
তোমরা যখন সকালে চিকেন স্যুপ আর
ভুনা খিচুড়ি খাও
প্লিজ স্ট্যাটাস দিয়োনা
আমরা যারা টঙ্গে রং চা দিয়ে বাটারবন
খাই তাদের খারাপ লাগে
তোমরা বিকেলে জগিং শেষে যখন নান
রুটি দিয়ে গ্রিল ছিঁড়ে ছিঁড়ে খাও
প্লিজ শেয়ার দিয়োনা
টিউশনিতে গিয়ে আমরা যারা হালকা নাস্তার
আশায় আধাঘন্টা বেশী পড়াই তাদের
খারাপ লাগে
ক্যান্ডেল লাইট ডিনার করো সমস্যা নেই
কিন্তু প্লিজ পোস্ট দিয়োনা
আমরা যারা মেসে ফিরে দেখি বুয়া আসেনি
তাদের
খারাপ লাগে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


