লক্ষীটা জান্টুসটা একটুখানি শোনো
পকেটগুলো ঝাড়া দিয়ে কয় টাকা হয় গুণো
আজকে প্রমাণ দিতেই হবে কত্ত বাস ভালো
বসুন্ধরায় দেখে আসছি জামাটার রঙ কালো
আজকে বাবু দিতেই হবে ঐ জামাটা কিনে
লাভু বাবু মিছু বাবু alone তোমায় বিনে
খিদা লাগছে চলো বাবু KFCতে বসি
মাসেক আগের মেকআপ-বক্সটা আর কত দিন ঘষি?
পিংকির বাবু আইফোন দিছে জরিনারটা ট্যাব
হৃদয় জুড়ে শুধুই তুমি দেখো google map
শাড়ী পড়লে আমায় লাগে এত্তগুলা কিউট
পঁচা বাবু টাকা চাইলেই মুখ করে দাও মিউট
বুঝি বুঝি আগের মতো নাওনা আমার care
লাকীর ছবিত্ লাইক দিছো ক্যান এত্ত বড় dare!!
আজই id ব্লক করিবা নাকে দিয়া খত
জ্যাগিংস্ ল্যাগিংস্ দাও কিনে আজ পাল্টে নিবো মত
কি বললি তুই পারবিনা ক্যান, দেয়না টাকা বাপ?
তারপর কি আর, হয়ে গেলো মোদের
বেরেকআপ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


