somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জয়তু ফেইসবুক

২৪ শে জুলাই, ২০১৪ সকাল ১০:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নেই কাজ তো খই ভাজ, কাজ না থাকলে খই ভাজা কতটা সহজ জানি না কিন্তু নেই কাজ তো ফেসবুক ভাজ বা ফেসবুক ভাজাভাজা করাটা অনেক সহজ। রমজান উপল্যক্ষে প্রায় দেড় মাসের জন্য কলেজ ছুটি, এ দীর্ঘ সময় পার করার জন্য ফেইসবুকের বিকল্প মনে হয় কম আছে। তবে এ সময় ফেইসবুকিং সহজ হলেও খুব মসৃণ না, সাlpরাদিন শুয়ে বসে মোবাইলে ফেইসবুকিং করতে দেখলে গিন্নী এ ডায়ালগ দিতে বাদ রাখে না, কতজনের কত কিছু নষ্ট হয় এত ব্যবহার করে তাও এই মোবাইলটা নষ্ট হয় না। আমি মনে মনে বলি নষ্ট হলে তো ভালো, আরো ভালো দেখে একটা কেনা যাবে।

ফেইসবুকের মাধ্যমে দীর্ঘ দিনের যোগাযোগ বিচ্ছিন্নদের হঠাৎ করে খুজে পেতে ভালো লাগে। আবার অনেককে অনেক খুজেও খুজে পাওয়া যায় না।
মনে পরে আমার কলেজের বন্দ্ধু সূবর্ণার কথা, ও যখন জাহাঙ্গীরনগরে পড়তো তখন প্রতি রোজায় দুই একদিন ঢাকা থেকে জাহাঙ্গীরনগর এসে একসাথে ইফতার করে আড্ডা দিয়ে ঢাকায় ফিরতাম। ইউনিভার্সিটি থেকে বের হওয়ার পর অনেকদিন যোগাযোগ করার চেষ্টা করেও খোজ পাই নি সূবর্ণার , হঠাৎ একদিন দেখি ফেইসবুকে সূবর্ণার ফ্রেন্ড রিকোয়েষ্ট, খোজ পেলাম সূবর্না জামাইসহ কোরিয়ার এক ইউনিভার্সিটিতে ডক্টরেট করছে। রোজার মাসে স্ট্যাটাস দিতে যেয়ে সূবর্ণার কথা মনে পরলো।

আবার কিছু অপ্রিয় ঘটনাও ফেইসবুকে ঘটেছে। NAEM এ একসাথে ট্রেনিং করে খুব সুন্দর সময় কাটানো আনিস ভাইকে ফ্রেন্ড রিকোয়েষ্ট পাঠাতে যেয়ে দেখি সে আমাকে ব্লক করে রেখেছে। একই ক্যাডারে যেহেতু চাকরি করি এক সময় হয়তো দেখা হবে এবং জানা যাবে কেন সে ব্লক করেছে।

তবে এই দীর্ঘ ছুটি যথার্থ কাজে লাগাচ্ছে আমার দুই কলিগ সাইফুল স্যার আর হান্নান স্যার। তারা বের হয়েছে ইউরোপ ঘুরতে। ঘুরতে বের হওয়ার মত পর্যাপ্ত টাকা হাতে থাকলে এটা অবশ্যই অনেক ভালোভাবে ছুটি কাটানো। তবে যেহেতু হাতে পর্যাপ্ত টাকা নেই আমার ছুটি ফেইসবুকেই কাটাতে হবে, জয়তু ফেইসবুক।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ২:৫১





শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ

সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

×