somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিকড়ের টানে

১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা গাছকে এক জায়গা থেকে তুলে অন্য জায়গায় বুনতে হলে সেটাকে শিকড় সহ তুলতে হবে। তা না হলে গাছটি বাচবে না। আবার যে গাছটি অনেক গভীরে শিকড় ছড়িয়ে ফেলেছে সেটি তুলে আনা সহজ নয়। নতুন মাটি উর্বর না হলে, গাছটির বয়স কম না হলে নতুন জায়গায় গাছটি সহজে বাচে না।

তসলিমা নাসরিনের কোন এক ফেসবুক স্ট্যাটাসে সে তারাপদ নামে টাঙ্গাইলের এক লোকের কথা লিখেছে, যে ১৯৭১ এ পশ্চিমবঙ্গে চলে যায়। সে টাঙ্গাইলকে ভূলতে পারে না। কোন একবার টাঙ্গাইলে তাদের বাড়িতে এসে সে হতাশ হয়। সেই টিনের দোচলা বাড়িটা সে খুজে পায় না, খুজে পায় না পরিচিত কোন মানুষকে, সেই বাড়ির জায়গায় চারপাচ তলা বহুতল ভবন উঠে গেছে। এ অনুভূতি তারাপদ বাবু ব্যক্ত করে তার কোন এক কবিতায়।

ছোট এক শহরে আমি বাস করি, সপ্তাহ শেষে যখন শহরে ফিরি তখন মনটা ভালোলাগায় ভরে উঠে। এতটা ভালো আর অন্য কোথাও লাগে না। মাঝে একবার সরকারি কর্মকর্তাদের জন্য জাপান সরকারের JDS Scholarship এর আবেদন করার জন্য ফরম নিয়ে এসেও আবেদন করি নি শুধু এই ভেবে দুই বছর আমি আমার আপনজন ও এই শহর ছেড়ে থাকতে পারবো না।

মানুষ কোথাও না কোথাও শিকড় গাড়ে। ২০১৩ সালের UNFPA এর তথ্য অনুযায়ী পৃথিবীর মোট জনসংখ্যার ৩.২২ পারসেন্ট মানুষ বিভিন্ন কারণে দেশ ছেড়ে অন্য দেশে বাস করছে। তাদের বেশিরভাগই উন্নত জীবন অথবা ভালো ভবিষ্যতের আশায় দেশ ছেড়েছে। নতুন জায়গায় শিকড় গেড়ে নতুনভাবে টিকে আছে। আবার কেউ কেউ হয়তো তারাপদ বাবুর মত নস্টালজিক হয়ে পূরাতন আবাসে এসে স্মৃতিকাতর হচ্ছে।

Roots are not in landscape or a country, or a people, they are inside you.

Isabel Allende
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:১৭
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Somewhereinblog.net: বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিং এ পরিনত করে সাবলম্বি করার লক্ষ্যে একটি খসড়া প্রস্তাবনা ।

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার... ...বাকিটুকু পড়ুন

অটো কে বন্ধ করা যাবে না।

লিখেছেন নাহল তরকারি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১




অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল... ...বাকিটুকু পড়ুন

পদ্মা ব্যারাজের ডিজাইনার : খাল বাবা স্বয়ং

লিখেছেন অপলক , ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৮

আসন্ন বিসিএস পরীক্ষার কমন প্রশ্ন ফাঁস করে দিলাম। পদ্মা ব্যারাজের ডিজাইনার মহাপ্রতিভাবান খাম্বা/খাল বাবা। তিনি HSC ডিগ্রীধারী হলেও তার প্রতিভা আকাশচুম্বী। রবিঠাকুর বা নজরুলের সাথে তার কোন তুলনা হয় না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬



গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

ফ্যাসিবাদ মোকাবেলায় এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৫৬


ফ্যাসিবাদকে পরাজিত করা গেছে, কিন্তু পুরোপুরি নির্মূল করা যায়নি। অন্তত প্রযুক্তির দিকে তাকালে এমনটাই মনে হচ্ছে। যে আওয়ামী লীগ এতদিন মানুষের ভোট, মতামত, রাজপথ, রাষ্ট্রযন্ত্র সবকিছুর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা... ...বাকিটুকু পড়ুন

×