somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অবিশ্বাস

০৫ ই জুন, ২০১৭ দুপুর ১২:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মইন যখন মানিকগন্জ থেকে সাটুরিয়া যাওয়ার জন্য সিএনজিতে উঠতে গেলো, তখন মইনকে পেছনে সিট না থাকায় সামনে ড্রাইভারের পাশে বসতে হলো। ব্যাগটা সিএনজির পেছনে রাখতে গেলে, পেছনে বসা এক লোক আগ্রহ করে ব্যাগটা নিলো এবং সেটা পেছনে না রেখে তার কোলে রাখলো।

মইন বিষয়টাকে তেমন গুরুত্ব সহকারে নেয় নি। কিন্তু কিছু দূর সিএনজি যেতে সিএনজির যে গ্লাস দিয়ে পেছনের সিট দেখা যায় সেটায় তাকিয়ে মইন দেখলো লোকটা তার দিকে তাকিয়ে আছে।

মইনের মনে সন্দেহ ঢুকে গেলো লোকটার কি অন্য কোন মতলব আছে, নাহলে যেচে পরে এরকম একটা ভারী ব্যাগ কেনো সে কোলে নিয়ে বসবে। আবার মইন ভাবছে ব্যাগে তো কোন দামী কিছু নেই, আগামি কয়েকদিনের জন্য কাপড় কয়েক সেট, সেভিং আইটেম, একট বডি স্প্রে, কিছু ওষুধ ও মোবাইল চার্জার। আর তা ছাড়া লোকটা ব্যাগ থেকে যদি কিছু বের করতে যায়, তাহলে পাশে বসা অন্য লোকেরা সেটা খেয়াল করবে, অতএব ব্যাগ থেকে কিছু বের করা তার জন্য সহজ হবে না।

মইন লোকটাকে ভালো করে খেয়াল করে দেখলো, চেহারায় কেমন যেনো একটা ধূর্ত ভাব রয়েছে। পুলিশের সোর্সরা যেমন হয়।

যদি এমন হয় লোকটা পুলিশের সোর্স এবং মইনের বেশভুষা দেখে মইনকে টার্গেট করছে, মইন এর ব্যাগে দুইটা ইয়াবা বা দুই পুরিয়া গাজা ঢুকিয়ে দিয়ে সাটুরিয়ায় নেমে পুলিশকে ফোন দিয়ে ধরিয়ে দেবে। তারপর ২০ থেকে ৫০ হাজার টাকায় একটা রফা করে মইনকে ছেড়ে দিবে।

মইনের মনের অস্বস্তি কাটতে না কাটতেই লোকটা সিএনজি থামাতে বললো। মইন ও সামনে থেকে বের হয়ে আসলো পেছনে বসার জন্য, এই বার লোকটাকে ভালো করে খেয়াল করে দেখলো জরাজির্ণ প্যান্ট এবং পুরোনো গেন্জি পরা লোকটির হাতে দুটি ব্যাগে কিছু খালি বোতল। গ্রামের খুব সাধারণ সরল একজন মানুষ যে হয়তো কখনো কারো কিছু অন্যায়ভাবে নেয়ার কথা চিন্তাও করে না।

মইন সিটের উপর রাখা তার ব্যাগ সরিয়ে সিটে বসে মনে মনে লজ্জিত হয়ে ভাবলো, আমরা মাঝেমাঝে চেনা অচেনা লোকদের কিছুটা অস্বাভাবিক কর্মকান্ডের জন্য যে অবিশ্বাস করি সেটা প্রায় ক্ষেত্রেই ভূল হয়। আমরা মানুষকে ভূলভাবে পর্যবেক্ষণ করি যেটা তার প্রতি নিঃসন্দেহে অন্যায় আচরণ।
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ এটা একটা ফাকিবাজি পোষ্ট

লিখেছেন ভুয়া মফিজ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৫



বাংলাদেশে একটার পর একটা বিষয়বস্তু সামনে আসে, আর সবাই সেটা নিয়ে ঝাপায়ে পড়ে। দেখে বিমলানন্দ অনুভবস করি। ''অনুভবস'' বললাম, কারন ছাত্রাবস্থায় আমরা বন্ধুরা কোন বিষয়ে ওভার-ক্যাজুয়ালি ফানি আলাপ করলে... ...বাকিটুকু পড়ুন

=ভালোবাসার কাব্য=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১১


মন পিঞ্জরে করবো বন্দি, পালাবি আর পাখি?
জানিস কী তুই তোকে নিত্য, নজরবন্দি রাখি!

স্বাধীন ডানায় উড়িস ঘুরিস, আমায় দূরে ফেলে,
আমারও তো ইচ্ছে লাগে, উড়ি ডানা মেলে!

মনের ভিতর ঘূর্ণি তুফান, বেসুরো সুর... ...বাকিটুকু পড়ুন

রাজনীতি নাকি ক্ষমতানীতি

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।

কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

কবিতা

লিখেছেন জিনাত নাজিয়া, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২৭

" অদেখা দূরত্ব "

তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন

×