স্বপ্নেরা সব খেলায় রত
জনতার সব অঙ্গনে,
নতুন দিনের স্থাপত্য গড়ে
লক্ষ প্রাণের বন্ধনে।
ঊৎফুল্লতায় নাচে মন
উদ্যমী তাই সারাক্ষণ।
যাত্রা চলে লক্ষ্য পানে,
ভরবে সমাজ আলোর বানে।
কিন্তু,
হঠাৎ চমকে উঠে
বিস্মিত চোখে,
একি! ভাবেনি যা কল্পলোকে।
সামনে শুধু ই
বাধার পাহাড়,
বাধ সাধে জনতার
স্বপ্ন-আশার।
পদদ্বয় কম্পিত হয়,
রক্ত পাথার দৃষ্টি সম্মুখে বয়।
ভেসে আসে ক্রন্দন, বঞ্ছনা আর
নির্যাতিতের হাহাকার,
বজ্রপাত,ঝড়-ঝঞ্ছা আরো
নামে ঘোর আধার।
পরক্ষনেই, বৃক্ষের ন্যায় সবে
নতুন করে লড়ে,
পুনরায় স্বপ্নের স্থাপত্য গড়ে
।
সে মূহূর্তে, একটি ধ্বনি
ক্ষীন কন্ঠে,
নিরন্তর আসে শ্রুতির নির্ঘন্টে।
''রাত যত গভীর হয়, প্রভাত তত নিকট আসে''.

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


