ছেলেটি রাগে ফুস ফুস করতে করতে চলে যাচ্ছিল ।
মেয়েটিও তার পিছু পিছু মুখ গোমরা করে এগোচ্ছিল । আর মনে হচ্ছিল যে ছেলেটি তাকে তাড়িয়ে দিবে ।
=এই তোকে না বলছি আসবি না । আসস কেন ?
এমন ধমক খেয়ে মেয়েটি থেমে যায় । ছেলেটি আবার হাঁটতে শুরু করে ।
মেয়েটিও ঠিক আগের মতো পিছু নেয় । ছেলেটি আবার তাকে খিদিয়ে ধমকে বলে-
= আসিস কেন ? যা আর না এখন থেকে আউট । ব্রেক আপ । যা বলছি...এতদিন অনেক সময় নষ্ট করেছি ।
আর না ।
মেয়েটি ছেলেটিকে মোটেও শুনছিল না । আর ছেলেটিও বারে বারে উত্তেজিত হচ্ছিল । আর সময় নষ্ট করেছে বলে চেচাচ্ছিল ।
সকাল বেলা ক্লাসে যাওয়ার সময় এমনি এক দৃশ্যপট অবলেঅকন করলাম ।
একজন দর্শক হিসেবে আমার বক্তব্য- আরে বাবা এটাতো নিছক সময় নষ্ট একথা যদি জানতিই; তবে, প্রেম করতে গেলি কেন । আর মেয়ে তুমি কি তোমার আত্ন সম্মানবোধ বোঝ না ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


