আজ ফার্মগেট, খামার বাড়ি ঢুকার পথে মোড়ে IDLC এর একটা বিল বোর্ডে দেখলাম ।
বিল বোর্ডে একজন বাংলাদেশী ক্রিকেটার ও ২ জন পাকি ক্রিকেটারের ছবি ।
তো দুই পাকি ক্রিকেটারের বক্তব্য এভাবে তুলে ধরা হয়েছে যে- “ক্ষুধার্ত বাঘ হইতে সাবধান । ”
ক্ষুধার্ত শব্দটা আমার কাছে চরম অবমাননাকর মনে হয়েছে । এর দ্বার তারা কি মিন করতে চায়? সেটা প্রশ্ন ।
এ প্রতিষ্ঠানটি বাংলাদেশে ১৯৮৫ সালে বাংলাদেশে কাজ শুরু করেছে । ওরা আমাদেরকে এখনো হীন দৃষ্টিতেই দেখে ।
আর একই সাথে আমাদের ক্রিকেটের আবেগ ও ভালোবাসাকে পুঁজি করে তাদের ব্যবসায়িক বিস্তৃতি ও মুনাফা ভিক্ষা করে ।
সুতরাং, ক্ষুধার্ত কারা ? ঐ ভিক্ষুকরা না আমরা ?


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


