somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বালির গ্রাসে হারাচ্ছে ভুতুড়ে শহর !!!!!!!

০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রায় একশো বছর আগে হিরের খোঁজে ভিড় জমিয়েছিলেন জার্মানির বাসিন্দারা। কোলমানস্কোপ শহরটি তাঁদেরই হাতে গড়া। কিন্তু চল্লিশ বছরেই সেখান থেকে পাততাড়ি গুটিয়ে নেন তাঁরা। পড়ে থাকে শুধু জার্মান স্থাপত্যের নিদর্শন। শতাব্দী পেরিয়ে এখনও সেখানে দাঁড়িয়ে শূন্য ঘরদোর। প্রতিনিয়ত একটু একটু করে বালিগর্ভে চলে যাওয়াই যার ভবিষ্যৎ।



কোথায় এই কোলমানস্কোপ? মানচিত্র দেখাচ্ছে আফ্রিকার নামিবিয়ার দক্ষিণ প্রান্তে ‘নামিব’ মরুভূমির মধ্যেই রয়েছে ছোট্ট শহরটি। ১৯০৮ সালে সেখানে রেলের লাইন তৈরি করতে গিয়ে মাটি খুঁড়তে খুঁড়তে একটি পাথরের সন্ধান পেয়েছিল জাকারিয়াস লিওয়ালা নামে এক রেলকর্মী। সঙ্গে সঙ্গে পাথরটি দেখান মালিক অগাস্ট স্টচকে। অগাস্ট জানান, পাথরটি আসলে হিরেই। ব্যস, কেল্লা ফতে! হিরের লোভে ঝাঁকে ঝাঁকে জার্মানির লোকজন পাড়ি দিলেন নামিব মরুভূমিতে।
বালির স্তূপে ঢাকা পড়ে কোলমানস্কোপ।
পরের ইতিহাসটা তৈরি হল দ্রুত লয়ে। বিস্তীর্ণ মরুভূমিতেই গড়ে উঠল কোলমানস্কোপ। দেখতে, শুনতে, আকারে, প্রকারে ঠিক যেন একটা জার্মান শহর। আফ্রিকা মহাদেশে প্রথম ট্রাম চলে এখানেই। ক্রমেই সেজেগুজে উঠল এই ছোট্ট শহর।
কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পরই বদলে যায় ছবিটা। বিশ্বযুদ্ধের জেরে পড়তে শুরু করে হিরের দাম। শহর ছাড়তে শুরু করেন জার্মানরা। ১৯৫৪-এর মধ্যে জনমানবহীন হয়ে পড়ে তা।
তার পর থেকে ধীরে ধীরে বালির গর্ভে চলে যেতে শুরু করেছে কোলমানস্কোপ। ইতিমধ্যেই বহু বাড়ি চলে গিয়েছে বালির তলায়। আর বাকিগুলির মধ্যেও জমতে শুরু করেছে বালি। কোনওটার বাইরের ঘর, কোনওটার শোওয়ার ঘর বালিময়। তারই মধ্যে দিয়ে হেঁটে যান পর্যটকরা। বসতিহীন হয়ে পড়লেও বাইরের দুনিয়ার কাছে ‘ঘোস্ট টাউন’-এর আকর্ষণ আজও অটুট যে।
এখন অবশ্য হিরের খোঁজ পড়ে না সেখানে। কিন্তু হিরের সঙ্গে জড়িয়ে থাকা শহরের উত্থান-পতনের ইতিহাস পরখ করতে আজও কোলমানস্কোপে পাড়ি জমান মানুষেরা।

তথ্যসূত্র: গুগল ও আনন্দবাজার পত্রিকা
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৮
১৬টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৮৫

লিখেছেন রাজীব নুর, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ১০:১৫



ইদের আগে মেহেদি দেওয়া যেন খুবই গুরুত্বপূর্ন কাজ মেয়েদের!
মেয়েরা লম্বা লাইন ধরে মেহেদি দিতে যায়। সব মার্কেটের সামনে ছোট টেবিলে বসে মেয়েরা মেহেদি দিচ্ছে। গত বছর আমার দুই... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক !

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে মার্চ, ২০২৬ বিকাল ৩:৫২



আজ সকালটা খুব সুন্দর ছিলো! একদম ঈদের দিনের মতো! বারান্দার কাছে গেলাম। আমাদের বাসার পাশেই লালমাটিয়া গার্লস স্কুলের মাঠ। স্কুলের মাঠে একটা বটগাছ আছে। মাঠ থেকে... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক! ঈদ মোবারক!! ড: এম এ আলী ভাইয়ের লিরিকে আমার ঈদের গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২১ শে মার্চ, ২০২৬ রাত ১২:৫৭

আমার জন্য ঘটনাটা একটু বিব্রতকর হয়ে গেছে। শায়মা আপুর এসো ঈদের গল্প লিখি ...... পড়ি পোস্টে আলী ভাইয়ের কমেন্ট (১০ নম্বর) পড়তে পড়তে নীচে নামতে নামতে নিজের নাম দেখে হুট... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক ! খুশীর দিনের ভাবনা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২১ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৫৩

ঈদ মোবারক ! খুশীর দিনের ভাবনা




সামুর সকল সদস্যর প্রতি থাকল ঈদ মোবারক ! খুশীর আনন্দ বয়ে আনুক সারাদিন !!!

আমরা সবাই রীতি অনুসারে পারস্পরিক শুভেচ্ছা জানাই এই দিনে ।
ইসলামী... ...বাকিটুকু পড়ুন

×