somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দারুণ একটা গল্প পড়লাম

২০ শে জুলাই, ২০০৯ রাত ১০:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাম.ইনের বন্ধুদের জন্য লিংক পাঠালাম।
http://www.labonnolucky.com/?p=119

অবশ্য আমার বিশ্বাস হচ্ছিল না যে এটা ও লিখেছে। তারপর ওর সাথে কথা বলে নিশ্চিত হযেছ
গল্পটা পড়ে আমার ও একটা গল্প লিখতে ইচ্ছে করছে।

আমাদের বাসায় সেবার আমার কিছু বান্ধবী আসার কথা ছিল । বান্ধবী আসছে শুনে আমাদের এক প্রতিবেশী সরাদিন ঘুরে ঘুরেই আমাদের বাসায় আসছিল।
কীরে তোর হলো কি?
ওরা আসেনি
তাতে কাকের কী?
আরে একবার আসুক না! দেখিস কার সাথে বেশি ভাব হয়।
হতো, হয়ত তোর সাথেও ভাব হতো কিন্তু তোর মাথায় যে চুল নেই! ঠাক কি সবাই পছন্দ করে?
ও খুব অসহায় বোধ করে। ও সত্যিই ওর টাক নিয়ে খুব সংকোচ থাকে। নাহ মানুষের দূর্বলতা নিয়ে এভাবে খোঁচা দেয়া ঠিক না। আল্লাহ নারাজ হয়। আমি একটু আহত হলাম। তবু ওকে বুঝতে দিলাম না। বললাম
শোন তুই এককাজ কর একটা ক্যাপ পড়ে আসিস, স্টাইলও হবে আবার টাক্ও ঢাকবে।
ও সত্যি সত্যি তাই করলো। কিন্তু সুদৃশ্য ক্যাপ তখন ওর ছিল না। মানে যা ছিল তাতে ও সন্তুষ্ট ছিল না। তাই বাজারে চলে গেলো নতুন ক্যাপ কেনার জন্য।
বাজারে গিয়ে যা হলো তা শুনলে যে কেউ বুঝবেন আহারে বেচারা!....

ক্যাপটা কিনে এনে আমাকে দেখায় আমি বলি দাম কতো? ও বলে নেছে আর কি
কতো?
তুই বলতো! কতো হতে পারে?
আড়াইশ?
একটু বেশি!
যাহ! আমিতো এমনিতেই বেশি বললাম!
না ঠিকই বলছিস একটু বেশি নিছে, তেমন বেশি না।
কতো তিন?
হুঁ

বান্ধবীরা এলো একটু পরই। হাতে বেশ কেনাকাটর ব্যাগ।
কীরে ব্যাপরটাকি? এসব কি?
বাবুটার জন্য, তুই কাঁদছিস ক্যান।
ও আচ্ছা, কী দরকার ছিল বল!
অসুবিধা নাই ফেরৎ দেয়া যাবে।
আমরা হাসতে হাসতে ভিতরে ঢুকলাম। পিচ্চিটাকে ওরা কে আগে কোলে নেবে সেটা নিয়ে লাগল ঝগড়া। একজন বলে আপেলটাকে দেতো আমি একটু খেয়ে দেখি, আরেকজন বলে আরসি-পেপসি টা আমি খাই(বাবুর পশ্চাত) এরই মধ্যে এসে হাজির সেই প্রতিবেশি। আমি ওদের সাথে পরিচয় করিয়ে দিলাম বললাম তোদের জন্য আরও একজন অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছিল সে হচ্ছে আমাদের পাশের ফ্ল্যাটের রেমান, রেমান এই হচ্ছে আমার বন্ধুরা।
পরিচয় করিয়ে দেয়ার পরও দেখলাম ওদের মধ্যে তেমন কোনও টানাপোড়েন চলছে না। কীরে আগের থেকে চেনা নাকি?
বলেই আমি ওর সাথে আরও ডিটেইল পরিচয় করিয়ে দিলাম বললাম তোমাদের সামনে আসার জন্য আজ তিনশটাকা খরচ করে বেচারা এই ক্যাপটাকে কিনেছে....আহারে...তোমরা কিন্তু ওর সাথে গল্প না করে যাবে না....ঠিক আছে?
বলে আমি একটু ভিতরে ঢুকতে চাইলাম....
আমার সঙ্গে দীনাও এলো। বলে এই ফটকাটা তোদের পাশের বাসায় থাকে?
ফটকা মানে? কই নাতো!
আচ্ছা বল, এই ক্যাপটা কতো দিয়া কিনছে? ৩শ টাকা না?
হ্যাঁ এরকমই....
নিশ্চই ফটকাডা বলছে...আর তুই তাই বিশ্বাস করলি! এই ব্যাডা এটা কিনছে সত্তুর টাকা দিয়ে, তাও আবার দোকনীর সাথে সেকি ঝগড়া! দোকানদাররা সবাই মিলে মারতেই যাচ্ছিল।
আমি দীনার কথা শুনে একটু লজ্জা পেলাম।
ওদের জন্য নাস্তা নিয়ে ঢুকলাম, দেখি রেমান নেই।
কই? তোদেরকে যে একটা এন্টারটেইনমেন্ট দিয়ে গেলাম, কই গেলো?
ভেগেছে। ব্যাটা বরিশাইল্যা চাপাবাজ!
ওর বাড়ি বরিশাল?
ও মনু তুমি হ্যাও জানো না! হোনো এইডারে আর ঘরেই ঢুকতে দিবানা। কবে যে চুরি দারি করে পালায়!
বরিশালের মানুষ ডাকাইত হয় কিন্তু চোরও হয় নাকি?
ওরা হাসতে হাসতে পাগল।
বরিশাল নিয়ে হাস্যরসে কেউ কিছু মনে করবেন না।

বিকেলে আমরা ছাদে উঠলাম।
হাফপ্যান্ট পড়া রেমান এসছে গীটার নিয়ে। চেষ্টা করছে গান গাওয়ার। আমি খুবকরে ধরলাম একটা গান গাওয়ার জন্য। অনেক বলার পর সে গাইলো। শুনে ওরা হাসতে লাগলো। মাঝপথে থামিয়ে দিয়ে বলে থ্যাঙকু ভালো লাগলে এসএসএস করে জানাবো।
ছেলেটা দারুণ আগ্রহ নিয়ে নিজের মোবাইল নাম্বার দিতে চায়...কেউই নেয় না বলে আমরা নাম্বার জানি...অসুবিধা নাই। দীনা একটু বেশিমাত্রায় ফাজিল। বলে আপনার গানে আমরা খুবই পীড়িত হলাম ধন্যবাদ। এখন যদি একটু নিচে গিয়ে রেওয়াজ করেন...খুব ভালো হয়....ছেলেটা নিচে গেলো আমরা উল্লাসে ফেটে পড়লাম।


ছেলেটা তোকে বিরক্ত করে নাকি রে?
আমাকে? মাথা খারাপ!
তাইলে এমন লেঞ্জে ঘুরাস ক্যান?
কাজে লাগে। তাই।
থাক আর পাত্তা দিস না। ভাববে ভালোবাসিস তাই ভালোব্যবহার করিস। গবেটগুলো ভালোব্যবহারের মর্মও বোঝে না।


বান্ধবীরা সন্ধার দিকে বের হলো।
রাতে।
বাবুটা ওদের সাথে এটা সেটা যা পেয়েছে তাই খেয়েছে। রাতে শুরু হলো বমি আর বমি। রাত তখন বারোটা কিছুতেই বমি থামছে না। একেবারেই ক্লান্ত হয়ে পড়েছে। আপুতো পারে না ওরাল দিয়ে কাঁদে। কী যে এক অবস্থা!.....
শেষে রেমানকে খবর দেয়া হলো। তখন রাত দুটার মতো। রেমান একডাকে উঠে এলো। বলে তাই নাকি আমি এখনই দেখতেছি। এর ফোন করে ওরে ফোন করে...শেষে নিচে নেমে একটা নিক্সা নিজে চালিয়ে নিয়ে আসে...এবং সেরাতে নিজে রিক্সা চালিয়ে আপু আর দুলাভাইকে প্রথমে তারপর আমাকে আর কিছু কাপড়চোপড়সহ হাসপাতালে পৌঁছে দেয়।
রাতটাতো ছিলোই। দিনে দুঘণ্টা ঘুমিয়ে আবার হাসপাতালে ডিউটি করেছে.....আমি খুব অবাক হই। এতো কষ্ট করেছে ছেলেটা একটুও ক্লান্তি নেই। যেন কষ্ট করতে পেরেই সে ধন্য......
খুব খারাপ লাগলো বন্ধুদের পাল্লায় পড়ে ওকে নিয়ে উপহাস করলাম! অথচ ওই আজ প্রকৃত বন্ধুর মতো......
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পথ চলতে - ৫

লিখেছেন আরমান আরজু, ২৭ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০৪



আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

×