
এখনো তুমি কি ভুল করো সুনিল?
সু: হ্যালো! এটা কি শ্রাবণী........
শ্রা: কে? সুনিল?
সু: হ্যা, কিন্তু তুমি আমাকে চিনলে কীভাবে?
শ্রা: সুনিল, সহস্র কণ্ঠের কোলাহলের মাঝে তোমার কথা শুধু আমার মনের কোণে উঁকি দিয়ে যায়। তোমাকে ভেবে আমার সময় কাটে।
সু: তোমার তো বিয়ে হয়েছে অনেকদিন হলো...
শ্রা: সুনিল আমার দেহের বিয়ে হয়েছে...মনটা স্কুলের বেঞ্চের ওপর পড়ে আছে। তুমি এখন কোন ক্লাসে?
সু: আমার ক্লাসের পড়া শেষ। অনার্স দ্বিতীয় বর্ষে পড়ছি। তুমি?
শ্রা: আমার সন্তানের বয়স এই দুইয়ে পড়েছে....মা মা করে ডাকে সারাক্ষণ। সুনিল পার্টস অব স্পিস কত প্রকার বলতে পারো?
সু: শ্রাবনী আমাকে লজ্জা দিচ্ছো? জানো আমি এখন আমি আর লজ্জা পাই না। অষ্টম শ্রেণিতে থাকতে স্যারের একটা প্রশ্নেরে উত্তর পেরেছিলাম না। তুমি কত হেসেছিলে। আমার সে হাসি এখনো খুব দেখতে ইচ্ছা করে....
শ্রা: হুম...এখনো তো আমারও হাসতে ইচ্ছা করে।
সু: হাসো.....
শ্রা: এখনো তুমি কি ভুল করো সুনিল?
সু: শ্রাবনী আমি এখন ইংলিশে অনার্স করছি.....বুঝতেই পারছো এখন আর ভুল হয় না। আর তুমি তো সেই অষ্টম শ্রেণি থেকেই হারিয়ে গেছো।
শ্রা: সত্যই বলেছো...... আমি হারিয়ে গেছি। আর খোলা হয় না গলপের ঝুড়ি। কথার অবারিত মালা। তুমিতো ভালোই আছো......
সু: কেনো এমন হলো শ্রাবনী! আমরা কি আর পারবো না সেই দিনে ফিরে যেতে?
শ্রা: কি করে যাবো আমার তো এখন আর এক আকাশের সুর হয়ে বসে থাকতে হয়। সুনিল ভালো থেকো। আমাকে এখন রাখতে হবে.....
সু: আর একটু সময় দাও না......
শ্রা: না এখন আর হবে না পরে কথা হবে প্লীজ ....
সু: হ্যালো.....হ্যালো.....
সর্বশেষ এডিট : ১৮ ই নভেম্বর, ২০১৫ ভোর ৪:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




